Delhi Fire News | সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। বিবেক বিহারের একটি বহুতলে লাগে আগুন। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরের দিকে এই বহুতলে আগুন লাগে। স্থানীয়দের তৎপরতায় আবাসনের বেশির ভাগ মানুষকে সুরক্ষিত অবস্থায় বাইরে বার করা গেলেও, কিছু মানুষ আটকে যান। জানা গিয়েছে, আটকে পড়া মানুষের মধ্যে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের।
Arjun Singh: গণনার আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি ! সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা BJP প্রার্থী অর্জুনের
গণনার আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি! বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়িতে চালানোর অভিযোগ অর্জুন সিংয়ের। বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট, সিসি ফুটেজ দেখিয়ে দাবি অর্জুনের। সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর। সিসি ফুটেজ দেখিয়ে তৃণমূলকে নিশানা নোয়াপাড়ার বিজেপি প্রার্থীর। এটা অর্জুন সিংয়ের পরিকল্পিত হামলা, তৃণমূলের যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।






















