এক্সপ্লোর

মহাকাশচারীদের হৃদরোগের আশঙ্কা বেশি? এমনই বলছে সমীক্ষা

নয়াদিল্লি: ‘মুনওয়াক’-এর ইচ্ছে রাখেন? সাবধান, হৃদরোগ হতে পারে। সামান্য হাতে গোনা কয়েকজন মানুষ মহাকাশে পাড়ি দেওয়ায় এখনও এ নিয়ে ঠিকমত সমীক্ষা হতে পারেনি। কিন্তু যেটুকু অল্পস্বল্প তথ্য হাতে এসেছে, তাতেই পাওয়া গেছে এই চমকপ্রদ তথ্য। ১৯৯১-এ ৬১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান জেমস আরউইন। ৪৩ বছরে যখন তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়, তার ঠিক দুবছর আগে চাঁদ থেকে ঘুরে এসেছেন তিনি। নাসার চিকিৎসকরা দুয়ের মধ্যে কোনও যোগসূত্র পাননি। কিন্তু আরউইনের মৃত্যুর ঠিক এক বছর আগে, ৯০ সালে মারা যান তাঁরই সঙ্গী নভোচর রন ইভান্স। বয়স হয়েছিল মাত্র ৫৬, কারণ সেই হার্ট অ্যাটাক। ২০১২-য় নীল আর্মস্ট্রংও মারা যান কার্ডিওভাস্কুলার সার্জারির সময়, জটিলতার কারণে। এই তিনজনের মধ্যে দুটি জিনিস কমন পেয়েছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্প। এঁরা সকলেই চাঁদে হেঁটেছেন। দ্বিতীয়ত, তিনজনেই হৃদরোগের শিকার। যদিও পৃথিবীর কক্ষপথ ছেড়েছেন এমন মানুষের সংখ্যা এতটাই নগণ্য, যে এ থেকে কিছু স্পষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়। মাত্র ২৪জন পৃথিবীর কক্ষপথের বাইরে গেছেন, তাঁদের মধ্যে মারা গেছেন ৭জন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তো আরও নগণ্য, মোটে ৩। এত সামান্য পরিসংখ্যান দিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন। এই মুহূর্তে অবশ্য নভোচরদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় গবেষণা কেন্দ্রীভূত ক্যানসার রোখার কাজে। যে চড়া মাত্রার রেডিয়েশন ও স্বল্প মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিয়ে তাঁদের কাজ করতে হয়, তাতে ক্যানসারের আশঙ্কা অনেক বেশি বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু অন্তহীন মহাকাশ যে হৃদযন্ত্রেও সমস্যা ডেকে আনতে পারে, সে ব্যাপারে সচেতন খুব অল্প কয়েকজন। যদিও হাতে গোনা কয়েকজনের মধ্যেই হওয়া সমীক্ষা মনে করছে, এই সম্ভাবনা আছে।      

সেরা শিরোনাম

Karl Bushby Adventure: হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
Everest Base Camp Hotel Fire: মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল
মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের কাছে আগুন, ভস্মীভূত গুড লাক হোটেল, ভিডিও ভাইরাল

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget