এক্সপ্লোর

কাবুলের ২টি পুলিশ স্টেশনে জঙ্গি-হামলা, নিহত অন্তত ৫

কাবুল:  ফের রক্তাক্ত কাবুল। আফগানিস্তানের রাজধানীতে দুটি পুলিশ স্টেশনে ধারাবাহিক হামলা চালাল আত্মঘাতী জঙ্গি ও বন্দুকধারীরা। হামলায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু।

এদিন সকালে কাবুলে একাধিক বিস্ফোরণ ঘটে। তারসঙ্গে চলে লাগাতার গুলি। পুলিশ ও হামলাকারীদের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। হামলার দায় স্বীকার করেছে তালিবান ও ইসলামিক স্টেট। যদিও, তালিবানের হক্কানি নেটওয়ার্ক ও পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবার দিকে আঙুল তুলেছে আফগান গোয়েন্দা দফতর।

আফগান স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানান, অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। আবার ২ পুলিশকর্মী মারা গিয়েছেন বলে দাবি করেছে অভ্যন্তরীণ মন্ত্রক। এখনও এটা পরিষ্কার নয়, ২ পুলিশকর্মী স্বাস্থ্যমন্ত্রকের ঘোষিত তালিকার অন্তর্ভুক্ত কি না।

ফেব্রুয়ারি মাসে কিছুটা স্বাভাবিক থাকার পর, ফের আফগানিস্তানে নাশকতামূলক হামলা বাড়িয়েছে তালিবান ও আইএস। এদিন কাবুলের পশ্চিমদিকে অবস্থিত একটি পুলিশ স্টেশনে প্রথম হামলাটি হয়। এই এলাকায় মূলত শিয়া-সম্প্রদায় মানুষের বাস করেন।

অভ্যন্তরীণ মন্ত্রী ওয়েস বারমাক জানান, হামলাকারীরা পুলিশ স্টেশন চত্বরে গ্রেনেড ছুঁড়লে একটি ঘরে আগুন ধরে যায়। ওই ঘটনায় ২ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আরও ২ পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ পাল্টা জবাব দিলে তিন হামলাকারী খতম হয়।

যদিও, স্বাস্থ্যমন্ত্রী মাজরোহ দাবি করেন, ওই হামলায় চারজনের মৃত্যু হয়েছে। ৯ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, কাবুল পুলিশ স্টেশন থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলীতে আকাশ ঢেকে গিয়েছে।

দ্বিতীয় হামলাটি হয় কাবুলের শার-এ-নও এলাকার একটি পুলিশ স্টেশনে। সেখানে এক আত্মঘাতী জঙ্গি গাড়ি সহ নিজেকে উড়িয়ে দেয়। তার আগে, আরও চার জঙ্গি গাড়ি থেকে নেমে হামলা চালাতে শুরু করে। এদের মধ্যে একজনকে পুলিশ খতম করে। বাকি তিনজনের খোঁজ চলছে। এই হামলার দায় স্বীকার করেছে তালিবান।

ঠিক গত সপ্তাহে, কাবুলে জোড়া বিস্ফোরণে ৯ সাংবাদিক সহ ২৫ জনের মৃত্যু হয়। সেই হামলার দায় নিয়েছিল আইএস। এদিনের হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UK Fines Paan Spitter: ব্রিটনের রাস্তায় পানের পিক ফেলে বিপাকে, মোটা টাকা জরিমানা দুই ভারতীয় বংশোদ্ভূতকে
ব্রিটনের রাস্তায় পানের পিক ফেলে বিপাকে, মোটা টাকা জরিমানা দুই ভারতীয় বংশোদ্ভূতকে
US-Israel vs Iran War: 'কিচ্ছুটি জানত না আমেরিকা', ইরানের উপর হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প
'কিচ্ছুটি জানত না আমেরিকা', ইরানের উপর হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প
US Israel strikes on Iran: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন ! নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন ! নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান
NIA Probe: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget