এক্সপ্লোর

ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’, ট্যুইট ইমরানের

ভারতে ট্রাম্পের দাবি ঘিরে প্রবল শোরগোলের মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে ওয়াশিংটনও পিছু হটে জানায়, ভারত ও পাকিস্তান, দুপক্ষ চাইলেই আমেরিকা সাহায্য করবে। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, পুরানো এই অবস্থানের কথাও ফের জানায় হোয়াইট হাউস।

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়ায় তিনি হতবাক বলে জানালেন ইমরান খান। মার্কিন সফরে যাওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ওসাকায় কয়েক সপ্তাহ আগে তাঁদের সাক্ষাতে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আবেদন করেছিলেন এবং তিনি মধ্যস্থতা করতে পারলে খুশিই হবেন। ট্রাম্পের দাবি উড়িয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর সহ ভারত, পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সব ইস্যুই দ্বিপাক্ষিক স্তরে আলোচনায় মীমাংসা করতে হবে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গাই নেই। যদিও ভারতে ট্রাম্পের দাবি ঘিরে প্রবল শোরগোলের মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে ওয়াশিংটনও পিছু হটে জানায়, ভারত ও পাকিস্তান, দুপক্ষ চাইলেই আমেরিকা সাহায্য করবে। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, পুরানো এই অবস্থানের কথাও ফের জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের বক্তব্যে জল ঢেলে দেয় তারা। আর এর মধ্যেই পাক প্রধানমন্ত্রী ট্যুইট করেন, তিনি ভারতের বক্তব্যে বিস্মিত। কাশ্মীর ইস্যু গত ৭০ বছর ধরে উপমহাদেশকে সমস্যায় রেখেছে বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন, যে কাশ্মীর সমস্যা উপমহাদেশের পরিস্থিতি ৭০ বছর ধরে জটিল করে রেখেছে, তার সমাধানে ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া দেখে অবাক হলাম। কাশ্মীরের প্রজন্মের পর প্রজন্মের ক্ষতি হয়েছে, প্রতিদিন তারা কষ্ট পাচ্ছে, সংঘাতের সমাধান প্রয়োজন। প্রসঙ্গত, ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে পাকিস্তানে আশ্রয় পাওয়া সন্ত্রাসবাদীদের হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ রেখেছে ভারত। সন্ত্রাস আর আলোচনা, দুটো একসঙ্গে চলতে পারে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget