এক্সপ্লোর

ভারত চেয়েছিল বন্ধুত্ব, পাকিস্তান দিয়েছে উরি-পঠানকোট, রাষ্ট্রপুঞ্জে সরব সুষমা

রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তৃতা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে তীব্র আক্রমণ সুষমার। তিনি বলেছেন, ভারত বন্ধুত্ব চেয়েছিল। কিন্তু পাকিস্তান দিল উরি-পঠানকোট। তিনি বলেছেন, কিছু কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ ভারতের কাছে রয়েছে।  পাকিস্তানকে একঘরে করতে হবে। পাকিস্তানের নাম না করে স্বরাজ বলেন, এমন কিছু দেশ রয়েছে তারা সন্ত্রাসবাদের ভাষায় কথা বলে, সন্ত্রাসবাদীদের লালনপালন করে এবং তারপর বিদেশে তাদের পাঠায়। সন্ত্রাসবাদীদের আশ্রয়দান ওই দেশগুলির কাছে একটা কৌশল হয়ে উঠেছে। এই দেশগুলিকে চিহ্নিত করতে হবে। যে দেশগুলিতে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদীরা অবাধে ঘুরে বেড়ায়, মিছিলে নেতৃত্ব দেয় এবং তাদের ঘৃণার কথা প্রচার করে, সেই দেশগুলিও সন্ত্রাসবাদীদের মতোই সমান দোষী। আন্তর্জাতিক ক্ষেত্রে ওই দেশগুলির কোনও জায়গা হতে পারে না। স্বরাজ আরও বলেন, উরিতে আমাদের ওপর জঙ্গিরা হামলা চালালো। সন্ত্রাসের কারণে যে যন্ত্রণা হয়, তা আমরা বুঝি। আজ সবাইকে এ কথা স্বীকার করতে হবে যে, সন্ত্রাসবাদের অর্থই হল মানবাধিকার লঙ্ঘন।সন্ত্রাসবাদ দমনে মতভেদ ভুলে একজোট হতে হবে। রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছিলেন, দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী নয় ভারত। এক্ষেত্রে পূর্বশর্ত চাপিয়ে দিচ্ছে নয়াদিল্লি। শরিফের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন সুষমা। তিনি বলেছেন, ভারত দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এর বদলে ভারত পেয়েছে উরি ও পঠানকোট। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের কোন পূর্বশর্তের কথা বলছেন শরিফ। এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের আগে কি কোনও পূর্বশর্ত দেওয়া হয়েছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ উত্থাপন করে ওই মন্তব্য করেন স্বরাজ। স্বরাজ আরও বলেন, হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়ে দ্বিপাক্ষিক সার্বিক আলোচনা প্রক্রিয়া শুরুর জন্য তিনি রাজি হয়েছিলেন। তাঁর প্রশ্ন, এক্ষেত্রেও কি কোনও পূর্বশর্ত রাখা হয়েছিল? মোদী যখন ঝটিতি সফরে ইসলামাবাদে গিয়েছিলেন, তখনও কি কোনও আগাম শর্ত দেওয়া হয়েছিল?

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget