এক্সপ্লোর

এক সপ্তাহে তিনবার, আকাশসীমা লঙ্ঘণ করে ঢুকে পড়া চিনের যুদ্ধবিমানকে তাড়িয়ে দিল তাইওয়ানের বায়ুসেনা

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশ সীমা টপকে ঢুকে পড়ল চিনের যুদ্ধ বিমান। সঙ্গে সঙ্গেই তাইওয়ানের বায়ুসেনার বিমান চিনের ওই যুদ্ধবিমানকে এলাকা ছাড়া হতে বাধ্য করে।

তাইপেই: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশ সীমা টপকে ঢুকে পড়ল চিনের যুদ্ধ বিমান। সঙ্গে সঙ্গেই তাইওয়ানের বায়ুসেনার বিমান চিনের ওই যুদ্ধবিমানকে এলাকা ছাড়া হতে বাধ্য করে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক মঙ্গলবার এ কথা জানিয়েছে। তারা জানিয়েছে, চিনের একটি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে অল্প সময়ের জন্য ঢুকে পড়ে। ওই সিঙ্গল জে-১০ যুদ্ধবিমানকে রেডিও বার্তার মাধ্যমে ফিরে যেতে সতর্ক করা হয়। এরপর আসরে নামে তাইওয়ানের বায়ুসেনার বিমান। তারা তাদের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে চিনের যুদ্ধ বিমানকে ফিরে যেতে বাধ্য করে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তিনবার এ ধরনের ঘটনা ঘটল। গত সপ্তাহের মঙ্গলবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে ওই একই এলাকায় ঢুকে পড়েছিল বেশ কয়েকটি এসইউ-৩০ ফাইটার। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, যেগুলির মধ্যে কয়েকটি ছিল চিনের অত্যাধুনিক যুদ্ধবিমান। তখনও বিমানগুলিকে ফিরে যেতে সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপর গত শুক্রবারও চিনের সোভিয়েত জমানার ডিজাইনের চিনের ওয়াই-৮ প্রোপেলর বিমানকেও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল। ওয়াই-৮ কে এখন নজরদার বিমান হিসেবে গড়ে তোলা হয়েছে। পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কথা তাইওয়ান জানানোর কয়েক ঘন্টার মধ্যেই চিনের ওয়াই-৮ বিমানের তাদের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ানকে চিন তাদের বলেই দাবি করে। সেই তাইওয়ান দাবি করেছে, সারা বিশ্ব যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন সাম্প্রতিক মাসগুলিতে সামরিক কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে চিন। ভীতি প্রদর্শন করতেই চিনের এই তত্পরতা বলে অভিযোগ তাইওয়ানের। তাইওয়ানের কাছে গত সপ্তাহে চিনের বায়ুসেনার কার্যকলাপ সম্পর্কে চিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে এক্ষেত্রে বেজিং নিয়মিত যা বলে থাকে তা হল, এরমধ্যে অস্বাভাবিক কিছু নেই। এ ধরনের অনুশীলনের লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প প্রদর্শন। তাইওয়ানকে বাগে আনতে শক্তির ব্যবহার না করার কথা চিন কখনও জানায়নি। বরং গত মাসেই চিনের এক পদস্থ জেনারেল বলেছিলেন যে, তাইওয়ানের স্বাধীন হওয়া বন্ধ করার কোনও উপায় না থাকলে চিন আক্রমণও চালাতে পারে। তাইওয়ানের প্রেসিডেন্টকে নিয়ে যারপরনাই সন্দিহান চিন। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার জন্য বিচ্ছিন্নবাদী অভিপ্রায় তাইওয়ানের প্রেসিডেন্টের রয়েছে বলে অভিযোগ চিনের। তাইওয়ানের প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, তাইওয়ান রিপাবলিক অফ চায়না নামে ইতিমধ্যেই স্বাধীন এক দেশ। আমেরিকার এই দ্বীপের নিকটবর্তী অঞ্চলে সামরিক তত্পরতা জোরদার করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget