এক্সপ্লোর

কানাডায় ভারতীয় রেস্তোরাঁয় আইইডি বিস্ফোরণ, জখম অন্তত ১৫, খোঁজ নিলেন বিদেশমন্ত্রী, নিন্দা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

টরন্টো: কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাউগা অঞ্চলে একটি ভারতীয় রেস্তোরাঁয় শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিস্ফোরণে অন্তত ১৫ জন জখম। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের টরন্টো ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন, ‘কানাডায় ভারতীয় হাই কমিশনার ও টরন্টোয় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের আধিকারিকরা ঘড়ি ধরে কাজ করছেন। এমার্জেন্সি হেল্পলাইনও চালু করা হয়েছে।’ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘টরন্টোয় একটি ভ্যানের চালক ১০ জনকে পিষে দিয়েছিল। তারপর আজ এই ঘটনা ঘটল। এতে ফের সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে, কোনও দেশই সন্ত্রাসবাদের বিপদ থেকে মুক্ত নয়। এই বিপদ উপেক্ষা করা যাবে না।’ পুলিশ সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল আটটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় দুই যুবক। প্রত্যক্ষদর্শীরা তাদের পোশাক ও চেহারার বিবরণ দিয়েছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁয় কতজন ছিলেন, সেটা এখনও জানা যায়নি। কী কারণে এই হামলা চালানো হল, সেটাও স্পষ্ট নয়।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget