এক্সপ্লোর

যৌন হেনস্থার অভিযোগ, লুকিয়ে যাওয়ায় সংস্থার আধিকারিক অমিত সিঙ্ঘলকে পদত্যাগের নির্দেশ উবের-এর

লস অ্যাঞ্জেলস:  নিজের পুরনো সংস্থা গুগল অ্যালফাবেট ইনক্লিউসিভে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে  ছিল। সেকথা লুকিয়ে যাওয়ায় উচ্চপদস্থ আধিকারিক অমিত সিঙ্ঘলের বর্তমান সংস্থা উবের টেকনোলজি তাঁকে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি উবের তাঁদের সংস্থার বিভিন্ন কর্মীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। সেখানেই তদন্তকারী সংস্থার নজরে অমিত সিঙ্ঘলের বিরুদ্ধে ওঠা অতীতের এই অভিযোগ সামনে আসে। এমাসের শুরুতে উবের-এ কর্মরত এক প্রাক্তন ইঞ্জিনিয়ার তাঁর ব্লগে অভিযোগ জানান, তাঁর সংস্থার মানবসম্পদ দফতর এবং কর্তৃপক্ষ তাঁর ম্যানেজারের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। মহিলা ওই ইঞ্জিনিয়ারের অভিযোগ ছিল তাঁর থেকে তাঁর ম্যানেজার শুধু শারীরিক ঘনিষ্ঠতা চাননি, তাঁর সঙ্গে সহমত না হলে, তাঁকে খারাপ গ্রেড দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই অভিযোগ থেকেই তথ্য প্রযুক্তি সংস্থাগুলোতে যে লিঙ্গ বৈষম্য এখনও চূড়ান্তমাত্রায় রয়েছে সেকথা আরও একবার প্রমাণ হয়ে গেল। এই ঘটনা জানাজানি হওয়ার পরই সংস্থার তরফে অন্তর্বর্তী তদন্তের জন্যে প্রাক্তন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে নিয়োগ করা হয়। সেখানেই সুজান ফাউলারের তোলা অভিযোগ খতিয়ে দেখা হয়। তখনই সামনে আসে সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক সিঙ্ঘলের এই কীর্তির কথা। তবে এবিষয়ে সিঙ্ঘলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সরাসরি কোনও মন্তব্য না করলেও, এক বিবৃতি দিয়ে জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। তবে তাঁর গুগলের সঙ্গে একটি সমস্যা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। গুগল-এর তরফেও এখনও এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget