এক্সপ্লোর

ভারতের আপত্তি, শনিবার বার্মিংহামে বুরহান ওয়ানি দিবস পালনের অনুমতি প্রত্যাহার সিটি কাউন্সিলের

লন্ডন: বার্মিংহামে শনিবার 'বুরহান ওয়ানি দিবস' পালনের অনুমতি প্রত্যাহার করল সিটি কাউন্সিল। গত বছর ৮ জুলাই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডারের মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে ব্রিটেনের শহরে সমাবেশের উদ্যোগ নিয়েছিল সেখানকার কাশ্মীরী গোষ্ঠীগুলি। অনুমতিও দেয় কাউন্সিল। কিন্তু সোমবারই ব্রিটেনের কাছে এতে আপত্তি জানিয়ে ভারতের তরফে বলা হয়, এভাবে সন্ত্রাসবাদীদের মহান করে তোলার চেষ্টা মেনে নেওয়া যায় না। কাউন্সিলের মুখপাত্র বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে শান্তিপূর্ণ সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেই অনুষ্ঠানের প্রচারপত্র সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা খতিয়ে দেখেছি। ভিক্টোরিয়া স্কোয়ার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটেনে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার দীনেশ পটনায়েক গত সোমবার ব্রিটিশ বিদেশমন্ত্রককে 'নোট ভারবালে' বা আপত্তি জানিয়ে বক্তব্য পাঠান। বুরহানের অপরাধমূলক কার্যকলাপ, কাশ্মীর উপত্যকায় কীভাবে হিংসা ছড়ানো হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্যও দেন। তিনি লেখেন, কাশ্মীর নিয়ে সমাবেশ ভিন্ন বিষয়। কিন্তু একটা জঙ্গিকে মহান করে তোলা, দেখানো মেনে নেওয়া যায় না। গত কয়েক মাসে ব্রিটেন নিজে সন্ত্রাসবাদে রক্তাক্ত হয়েছে। বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। সেখানে কী করে এভাবে সন্ত্রাসবাদীদের বীর করে দেখানো ও হিংসার প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে? তিনি জানতে চান, এরপর ব্রিটেন তার মাটিতে বেড়ে ওঠা সেই একই গোষ্ঠীগুলিকে, যাদের উত্স পাকিস্তানে, গত মাসের লন্ডন ব্রিজের ওপর হামলায় জড়িত পাকিস্তানি বংশোদ্ভূত খুরাম বাট ও অন্য সন্ত্রাসবাদীদের পক্ষে সমাবেশ করার অনুমতি দেবে কি? যারা বুরহানের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা একই লোকগুলি খুরাম বাট ও অন্য সন্ত্রাসবাদীদের মহান করে দেখানোর কর্মসূচি নেয়, এ দেশের আইন কি তাতে অনুমতি দেবে? তিনি মনে করিয়ে দেন, গত বছরের নভেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র ভারত সফরের পর দেওয়া যৌথ বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget