এক্সপ্লোর

লাদাখে পিএলএ, ভারতীয় বাহিনীর সংঘর্ষের খবর জানা নেই, দাবি চিনের

বেজিং: লাদাখে পাংগং লেকের পাড় বরাবর ভারতীয় ভূখণ্ডে পিএলএ সেনা জওয়ানদের ঢুকে পড়ার খবর জানা নেই। বললেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং। গতকাল লাদাখে ভারতের মাটিতে চিনা বাহিনীর অনুপ্রবেশ ভারতীয় সীমান্তরক্ষী জওয়ানরা রুখে দেন। পাল্টা চিনা বাহিনী তাদের টার্গেট করে পাথর ছোঁড়ে। জবাব দেন এ দেশের জওয়ানরাও। দুপক্ষেরই বেশ কয়েকজন আঘাত পান এতে। এ নিয়ে চ্যুনিংয়ের প্রতিক্রিয়া, এমন কথা আমার জানা নেই। তবে এটা বলতে পারি, ভারত-চিন সীমান্তে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখায় চিনা সীমান্তরক্ষী বাহিনী সবসময় দায়বদ্ধ। আমরা সর্বদা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা এলাকার মধ্যেই টহল দিই। ভারতীয় পক্ষকেও অনুরোধ, তারা যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও দু দেশের মধ্যে চালু থাকা প্রাসঙ্গিক রীতি-নিয়ম মেনে চলে। অতীতেও যখনই এ ধরনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল, চিন সবসময় বলেছে, তাদের সেনারা সীমান্তে চিনা ভূখণ্ডের ভিতরেই ছিল। চিনের বক্তব্য, দু দেশই সীমান্ত বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করছে, সীমান্তরেখা এখনও স্পষ্ট চিহ্নিত হয়নি। প্রসঙ্গত, চিন ও ভারতের বিশেষ প্রতিনিধিরা এপর্যন্ত সীমান্ত সমস্যা মেটানোর ব্যাপারে ১৯ দফা আলোচনা করেছেন। সিকিমের ডোকালাম ঘিরে দু দেশের চলতি বিরোধ নিরসনে কোনও অগ্রগতি হয়েছে কিনা, জানতে চাওয়া হলে চিনা মুখপাত্রটি নিজেদের ঘোষিত বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেন, ভারতীয় সেনাই চিনের জমিতে বেআইনিভাবে পা রেখেছে, আগে তাদের নিঃশর্তে সেখান থেকে সরে যেতে হবে। দু দেশের কোনও অর্থবহ আলোচনার প্রাক-শর্ত এটাই, বলেন তিনি। যদিও এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে আলোচনা বহাল থাকার কথা স্বীকার করেছে চিন। নয়াদিল্লির খবর, গতকালের ঘটনার প্রেক্ষাপটে আজ লে-র চুসুল এলাকায় আলোচনায় বসেছেন ভারত, চিনের সেনা অফিসাররা। লাদাখে ভারত-চিন সীমান্তে কী করে শান্তি, স্থিতাবস্থা রক্ষা করা যায়, সে ব্যাপারেই কথা বলছেন তাঁরা। গতকাল সকাল ৬টা থেকে ৯টার মধ্যে দু বার ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ এলাকায় চিনা বাহিনীর জওয়ানরা ভারতে ঢুকতে যায়। তবে দুবারই তাদের চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget