এক্সপ্লোর

ভারত-পাক সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকেই দায়ী করল আমেরিকা

ওয়াশিংটন:  ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকেই দায়ী করল আমেরিকা। একইসঙ্গে আমেরিকার হুঁশিয়ারি, সীমান্ত পেরিয়ে চলতি বছর বড়সড় হামলা হলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে। মার্কিন কংগ্রেসের সেনেটের সিলেক্ট কমিটির শুনানিতে সেদেশের ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর ড্যানিয়েল কোটস বলেছেন, ভারত বিরোধী জঙ্গিদের কার্যকলাপ দমনে পাকিস্তানের ব্যর্থতা, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের এই অনীহার প্রতি ভারতের ক্রমবর্ধমান অসন্তোষ এবং সর্বোপরি পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলায় ঘটনার তদন্তে পাকিস্তানের গাছাড়া মনোভাব গত বছর ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির ক্ষেত্র প্রস্তুত করে। দেশের প্রথমসারির গোয়েন্দা আধিকারিকদের সামনে কোটস বলেছেন, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ২০১৬-তে দুটি বড় ধরনের জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্কে আরও বেশি উত্তেজনা তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেছেন, ২০১৭-তে সীমান্ত পেরিয়ে এ ধরনের ‘হাইপ্রোফাইল’ জঙ্গি হামলা ঘটলে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা আরও ঘোরাল হবে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর ব্যাপারে ভারত সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ রাখার শর্ত দিয়েছে। ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে কোটস বলেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময় ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িতে তুলতে পারে। পঠানকোট হামলার তদন্তে পাকিস্তান অগ্রগতি ঘটালে ও চলতি বছর সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার ঘটনা কমলে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। এভাবে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা প্রশমিত হতে পারে বলে মনে করছে আমেরিকা।

সেরা শিরোনাম

Indus Waters Treaty : সংস্থাটিই “অবৈধভাবে গঠিত”, ‘আর্বিট্রেশন কোর্ট’-এর রায় প্রত্যাখ্যান ; সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে স্পষ্ট-কথা ভারতের
সংস্থাটিই “অবৈধভাবে গঠিত”, ‘আর্বিট্রেশন কোর্ট’-এর রায় প্রত্যাখ্যান ; সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে স্পষ্ট-কথা ভারতের
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
Nepal Flash Floods : ৯৩ জন শ্রমিকের খোঁজে সুড়ঙ্গে ঢুকলেন উদ্ধারকারীরা, বিপজ্জনক অংশে ওড়ালেন ড্রোনও; তারপর...
৯৩ জন শ্রমিকের খোঁজে সুড়ঙ্গে ঢুকলেন উদ্ধারকারীরা, বিপজ্জনক অংশে ওড়ালেন ড্রোনও; তারপর...
Boat Capsized: ভয়াবহ নৌকাডুবি, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩, দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২৬৭ জন
ভয়াবহ নৌকাডুবি, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩, দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২৬৭ জন

ভিডিও

CM Suvendu Adhikari on Nandigram Bypoll | নন্দীগ্রামের উপনির্বাচনে রেকর্ড গড়ার বার্তা, টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari | নজরে ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্যভবনে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Derek O'Brien | গরহাজির ডেরেক, দ্বিতীয়বার নোটিস পাঠাল পুলিশ
Humayun Kabir | এবার প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরের বাড়িতে গেল পুলিশ
Baiswanor Chattopadhyay | বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi Retirement: আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
আর্জেন্তিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না, অবসর ঘোষণা কিংবদন্তি মেসির
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
SCO summit 2026 : 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়', SCO সম্মেলনে যোগ দিয়ে পুতিনকে বললেন মোদি
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা! জেতার অদম্য লড়াই চোখে জল আনে
Nepal Flash Flood: “আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
“আকাশ ছোঁয়া বান এসে ১৫-২০ জন পড়ুয়াকে ভাসিয়ে নিয়ে গেল”, নেপালের বাসিন্দার চোখের সামনে ভয়াবহ দৃশ্য
Dhoni Relationship: বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
বলিউড কাঁপানো এই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! ক্যাপ্টেন কুলের অজানা কাহিনি
Sourav Meets Abhipray Biswas: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে ডাকাবুকো থাকতে হবে, ব্যাট উপহার দিয়ে অভিপ্রায়কে বললেন সৌরভ
Embed widget