এক্সপ্লোর

করোনাভাইরাস: আমেরিকায় ২ লক্ষ পর্যন্ত মৃত্যু হতে পারে,শঙ্কা বিশেষজ্ঞের

করোনাভাইরাসে আমেরিকায় ১ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এমনই সতর্কবার্তা এক প্রথমসারির মার্কিন বিশেষজ্ঞর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের এই সংক্রামক রোগ সম্পর্কে গবেষণা কাজের নেতৃত্বে রয়েছেন ডক্টর অ্যান্টনি ফউসি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াতে পারে।

ওয়াশিংটন: করোনাভাইরাসে আমেরিকায় ১ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এমনই সতর্কবার্তা এক প্রথমসারির মার্কিন বিশেষজ্ঞর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থের এই সংক্রামক রোগ সম্পর্কে গবেষণা কাজের নেতৃত্বে রয়েছেন ডক্টর অ্যান্টনি ফউসি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াতে পারে। হোয়াইট হাউসের করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য ফউসি বলেছেন, আমরিকায় করোনভাইরাস যে গতিতে এখন ছড়িয়ে পড়ছে, তার হিসেবে, কোভিড ১৯-এ ১ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। আমেরিকার সংক্রমণের ভরকেন্দ্র নিউইয়র্ক ও আশেপাশের অঞ্চলের লোকজনকে সংক্রমণের বিপদ ছড়িয়ে পড়া রুখতে যাতায়াতে রাশ টানার আর্জি জানানো হয়েছে। আমেরিকায় রবিবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫,০০০। মৃতের সংখ্যা ২,২০০। এই পরিস্থিতিতেই আরও বেশি মৃত্যুর সতর্কবার্তা দিলেন মার্কিন বিজ্ঞানী। সারা বিশ্বজুড়েই করোনাভাইরাস আক্রান্তদের চিকিত্সার ক্ষেত্রে সরঞ্জামের অভাব বোধ করছেন চিকিত্সকরা। স্পেন ও ইতালি ইউরোপীয় দেশগুলির কাছ থেকে আরও সাহায্য চেয়েছে। ওই দুটি দেশ ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট, নিউ ওরলিয়েন্স, শিকাগো নতুন নতুন ভরকেন্দ্র হয়ে উঠছে। বাদ পড়ছে না আমেরিকার গ্রামাঞ্চলও। এরই প্রেক্ষাপটে ফউসি-র এই সতর্কবার্তা অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ। সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, দেশের বিভিন্ন অংশে রোগের সংক্রমণের তথ্য এখনও পাওয়া যায়নি। এর ফলে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে এবং আরও পরীক্ষার ফল সামনে আসবে। ফউসি বলেছেন, রোগের প্রাদুর্ভাবের মাঝামাঝি সময়ে ১ থেকে ২ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এই সংখ্যা তার চেয়ে অনেক কম। করোনাভাইরাসে বিশ্বে মোট মৃত্যুর অর্ধেকই স্পেন ও ইতালিতে হয়েছে। আমেরিকায় কোভিড ১৯ সংক্রমণ পরীক্ষার অপ্রতুলতা সম্পর্কে ফউসি বলেছেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় এক্ষেত্রে পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। এখন অনেক বেশি পরীক্ষা হচ্ছে। টেস্টের পর্যাপ্ততার সঙ্গে কাজ ও যাতায়াতে নিয়ন্ত্রণ কতদিনে উঠতে পারে, এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ফউসি বলেছেন, এজন্য বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। খুব তাড়াতাড়ি তা হবে না। আরও বেশিদিন সময় লাগবে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget