এক্সপ্লোর

OPERATION HAWKEYE STRIKE: সিরিয়ায় মুহুর্মুহু রকেট বর্ষণ আমেরিকার, নিশানায় ISIS, ট্রাম্প বললেন, ‘যেমনটি কথা দিয়েছিলাম’

US Strikes in Syria: সিরিয়ায় ISIS-এর বিরুদ্ধে এই অভিযানের নাম রাখা হয়েছে ‘Operation Hawkeye Strike’.

নয়াদিল্লি: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটেনি এখনও পর্যন্ত। ইজরায়েল থেকে এখনও গাজ়ায় গোলাগুলি চলছে বলে খবর। সেই আবহেই পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। কারণ এবার সিরিয়ায় রকেট বর্ষণ করল আমেরিকা। জঙ্গি সংগঠন ISIS-কে নিশানা করেই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তারা। আমেরিকার দাবি, যুদ্ধ নয়, প্রতিশোধ তুলতেই রকেট বর্ষণ করা হয়েছে সিরিয়ায়। (US Strikes in Syria)

সিরিয়ায় ISIS-এর বিরুদ্ধে এই অভিযানের নাম রাখা হয়েছে ‘Operation Hawkeye Strike’. ISIS-কে নির্মূল করতেই এই হামলা বলে জানিয়েছে আমেরিকা। গত সপ্তাহে পালমায়রায় আমেরিকার সেনাকে লক্ষ্য করে যে হামলা হয়, তাতে তিন জন মারা যান। ওই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে তারা। (OPERATION HAWKEYE STRIKE)

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সকলের জ্ঞাতার্থে ঘোষণা করছি যে, যেমনটা কথা দিয়েছিলাম, খুনি জঙ্গিদের উপর গুরুতর আঘাত হানছে আমেরিকা’। 

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ সোশ্য়াল মিডিয়ায় লেখেন, ‘সিরিয়ায় ISIS যোদ্ধাদের নিকেশ করতে, তাদের পরিকাঠামো, অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দিতে আমেরিকার বাহিনী অপারেশন হকআই স্ট্রাইকের সূচনা করেছে। গত ১৩ ডিসেম্বর যে ঘটনা ঘটানো হয়, তার পাল্টা আঘাত হল। এটা কোনও যুদ্ধের সূচনা নয়, প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা নিজের দেশের নাগরিকদের রক্ষা করতে দ্বিধা করবে না’। 

পৃথিবীর কোথাও, আমেরিকার নাগরিকদের উপর হামলে, কাউকে ছেড়ে কথা বলা হবে না বলেও জানান পিট। তিনি লেখেন, ‘পৃথিবীর কোথাও আমেরিকার নাগরিকদের উপর হামলা হলে, বাকি যে ক’টা দিন হাতে থাকবে, উৎকণ্ঠায় কাটাতে হবে। বুঝতে হবে, আমেরিকা ঠিক খুঁজে বের করবে এবং নির্দয় ভাবে হত্যা করবে। আজ শত্রুদের খুঁজে বের করে নিকেশ করেছি আমরা, অনেককে। আগামী দিনেও এই কাজ করব’।

আমেরিকার সংবাদমাধ্যমসূত্রে খবর, মধ্য সিরিয়ার একাধিক জায়গায় রকেট বর্ষণ করেছে আমেরিকা। ISIS-কে নিশানা করেই হামলা চাালানো হয়েছে। প্রায় ৭০টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে CNN. 

গত সপ্তাহান্তে মধ্য সিরিয়ার পালমায়রায় আমেরিকা ও সিরিয়ার যৌথ বাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চলে, যাতে আমেরিকার দুই সৈনিক এবং আমেরিকার সেনায় অনুবাদক হিসেবে কর্মরত, স্থানীয় এক নাগরিক মারা যান। পরে হামলাকারীকে গুলি করে মারা হয়। ওই হামলায় আমেরিকার তিন সৈনিক আহতও হন। আমেরিকার নিহত দুই সৈনিক আইওয়ার ‘হকআই স্টেটে’র বাসিন্দা বলে জানা যায়। সেই মর্মেই নামকরণ হয়েছে এই অভিযানের। চলতি বছরের শুরুতেই আইওয়া থেকে পশ্চিম এশিয়ায় প্রায় ১৮০০ সেনা মোতায়েন করে আমেরিকার সরকার।

ISIS-কে নিশানা করে আমেরিকা F-15 Eagle যুদ্ধবিমান থেকে রকেট ছুড়েছে। পাশাপাশি, F-16 যুদ্ধবিমানও উড়িয়ে আনা হয় জর্ডান থেকে। HIMARS রকেটও ছোড়া হয়। সেই সঙ্গে A-10 এবং AH-64 অ্যাপাচে হেলিকপ্টারও ব্যবহার করা হয় হামলা চালাতে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক দিন পর পর বেশ কিছু হামলা চালানো হতে পারে বলেও জানা যাচ্ছে।

গত কয়েক মাসে ISIS-কে নিশানা করে সিরিয়ায় রকেট বর্ষণ করেছে আমেরিকা নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এখনও সিরিয়ায় ১০০০ জন সৈনিক মোতায়েন রেখেছে আমেরিকা। গত সপ্তাহে যে হামলা হয়, তাতেে হামলাকারী ব্যক্তি সিরিয়ার নিরাপত্তাবাহিনীরই সদস্য, কিন্তু ISIS-পন্থী বলে জানায় সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নিজে প্রাক্তন ‘বিদ্রোহী’। ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর গত বছর সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। আসাদকে ক্ষমতাচ্যুত করায় একেবারে অগ্রভাগে ছিলেন আহমেদ। 

আহমেদের নেতৃত্বে সিরিয়ায় বর্তমানে যে সরকার চলছে, তাতে দেশে ‘আল কায়দা’র প্রাক্তন কিছু সদস্য রয়েছেন। সংগঠন থেকে বেরিয়ে এসে ISIS-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তাঁরা। ISIS-এর বিরুদ্ধে আমেরিকাকে সহযোগিতা করছে আহমেদের সরকার। গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন আহমেদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget