এক্সপ্লোর

US Corona Vaccination: একদিনে ১ লক্ষ করোনা আক্রান্ত আমেরিকায়, রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধি

চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার। কিন্তু এখন সেই সংখ্যাই পৌঁছে গেল ১ লক্ষ ৭ হাজার ১৪৩।

নিউদিল্লি: করোনার যে ভয়াবহতা দেখছে বিশ্ব, এবারে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হল মার্কিন মুলুকে। করোনার দ্বিতীয় ঢেউতেও এমন দাপট দেখা যায়নি জো বাইডেনের দেশে। কিন্তু গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ করোনা আক্রান্তের কোঠা পার করেছে সে দেশ। জানা গিয়েছে মার্কিন মুলুকে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের নেপথ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

এই প্রজাতির সংক্রমণ হার অত্যন্ত বেশি। চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার। কিন্তু এখন সেই সংখ্যাই পৌঁছে গেল ১ লক্ষ ৭ হাজার ১৪৩। গত বছরের জানুয়ারিতে সংক্রমণের সর্বোচ্চ শিখর ছুঁয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। ন 'মাসের মধ্যে ফের এক লক্ষের গণ্ডি পেরিয়ে গেল অতিমারি সৃষ্টিকারী এই ভাইরাস। জুনে সবচেয়ে কম ছিল সংক্রমণ। কিন্তু ছ'সপ্তাহের মধ্যে ১ লক্ষের কোঠা পেরিয়ে গেল কোভিড। 

চিন্তার বিষয় কেবল সংক্রমণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে রাশ টানতে টিকাকরণও চলছে জোর কদমে। প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে আমেরিকায়। কিন্তু এরপরও কীভাবে আক্রান্তের এমন উর্ধ্বগতি হচ্ছে, তা এখন ভাবিয়ে তুলেছে বিশ্বকে। 

বিগত সাত দিনে দৈনিক মৃত্যুও অনেকটাই ভাবিয়ে তুলেছে। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত দু'সপ্তাহে মৃত্যু ২৭০ থেকে বেড়ে হয়েছে ৫০০ হয়েছে। সে দেশের প্রশাসনের তরফে বলা হয়েছে, এই সংক্রমণ মূলত টিকা নেয়নি তাঁদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সে দেশের দক্ষিণ প্রান্তে রোগীর বাড়বাড়ন্ত পরিলক্ষিত হয়েছে। 

আমেরিকাবাসীরা যদি টিকা না নিতে আগ্রহী না হন তাহলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মত স্বাস্থ্য আধিকারিকদের। এই সপ্তাহে সিএনএন সংবাদমাধ্যমে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি বলেন, "আমাদের মডেল দেখাচ্ছে যে যদি টিকা না নিতে থাকি, ডোজ সম্পূর্ণ না করি, তাহলে হাজার হাজার থেকে এই সংখ্যা লক্ষাধিকে পৌঁছে যাবে।" টিকাকরণের পরও কেন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget