এক্সপ্লোর

75th Independence Day: 'গণতন্ত্রের প্রতি ভারতের অঙ্গীকার অনুপ্রেরণা দেয়', স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা মার্কিন প্রেসিডেন্টের

মৌলিক অঙ্গীকারই ভারত ও আমেরিকার দুই জাতির মধ্যে বিশেষ বন্ধনের ভিত্তি, এমনটাও জানান বাইডেন।

নয়া দিল্লি: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতীয়দের শুভেচ্ছাবার্তা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন গণতন্ত্রের প্রতি ভারতের যে অঙ্গীকার তা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। বাইডেন তাঁর বার্তায় বলেন, "আজকের দিনে (১৫ অগাস্ট,১৯৪৭) ভারতের স্বাধীনতার দীর্ঘ যাত্রা সকলকে অনুপ্রাণিত করে। মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার বার্তা দ্বারা পরিচালিত হয়েছিল সেই যাত্রা।"

শুধু তাই নয়, মৌলিক অঙ্গীকারই ভারত ও আমেরিকার দুই জাতির মধ্যে বিশেষ বন্ধনের ভিত্তি, এমনটাও জানান বাইডেন। তিনি বলেন, কয়েক দশক ধরে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। এর মধ্যে কয়েক লক্ষের বেশি ভারতীয়-আমেরিকানরা রয়েছেন। তাঁদের সম্প্রদায়ও রয়েছে। তাঁরাই আমাদের সম্পর্কেরঅংশীদারিত্বকে টিকিয়ে রেখেছে এবং তা শক্তিশালী করে করেছে।

গত এক বছরে, দুটি দেশ কোয়াডের মাধ্যমে করোনা অতিমারি মোকাবিলাও করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিরাপদ এবং কার্যকর কোভিড ভ্যাকসিন দেশবাসীকে দিয়েছে দুই দেশ। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক সম্পর্ককেও উদ্বুদ্ধ করছে বলে জানান তিনি।

জো বাইডেনের কথায়, "যারা আজ, ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বিশ্বজুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে তাদের সকলের জন্য একটি নিরাপদ এবং শুভ স্বাধীনতা দিবস কামনা করছি। আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্ব সমৃদ্ধি এবং বৃদ্ধি অব্যাহত থাকবে"। বাইডেনের পাশাপাশি মার্কিন সচিব অ্যান্টনি ব্লিংকেন ভারতকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের চুয়াত্তর বছরের বন্ধুত্বের কথা মনে রেখে, আমাদের দুটি গণতন্ত্রকে একযোগে উন্নত আগামীর জন্য গড়ে তুলতে থাকবে। শুভ স্বাধীনতা দিবস।"  

সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর লালকেল্লায় পতাকা উত্তোলন করেন তিনি। স্বাধীনতা দিবসে  লালকেল্লা থেকে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী।  স্বাধীনতার অমৃত মহোৎসব দেশে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী করোনা অতিমারী মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।তিনি  বলেছেন, আমাদের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মীরা করোনার মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে তাঁদের কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন। এছাড়াও আরও কোটি কোটি নাগরিক সেবার মনোভাব নিয়ে যে কাজ করেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget