এক্সপ্লোর

US-Iran War News: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার

US-Iran War Damages: ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত ক্ষয়ক্ষতি? কত যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন হারাতে হল?

নয়াদিল্লি: ইরানের সঙ্গে যুদ্ধে একটি বা দু’টি নয়, কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান এবং ড্রোন খুইয়েছে আমেরিকা? আমেরিকা সরকারের রিপোর্টেই এমন তথ্য উঠে এল এবার। কোনওটির হদিশই মেলেনি, কোনওটি আবার ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (US-Iran War Damages)

আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে। জানা গিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে চারটি F15E Strike Eagle যুদ্ধবিমান, একটি F-35A Lightning 2 যুদ্ধবিমান, একটি A-10 Thunderbolt 2 যান, সাতটি KC-135 Stratotanker জ্বালানি বিমান, একটি E-3 Sentry Warning and Control System Aircraft, দু’টি MC-130J Commando 2 বিশেষ যান, একটি HH-60W Jolly Green 2 যুদ্ধবিমান তথা উদ্ধারকারী হেলিকপ্টার, একটি MQ-4C Triton স্বয়ংক্রিয় বিমান। (US-Iran War News)

আরও পড়ুন: সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস? ‘ধুরন্ধর ২’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কেন্দ্রকে হস্তক্ষেপ করতে বলল আদালত

ঠিক কতগুলি বিমান হাতছাড়া হয়ে গিয়েছে, নির্দিষ্ট ভাবে সেই তথ্য় এখনও প্রকাশ করেনি আমেরিকা। তবে প্রতিরক্ষা বিভাগ, সেন্ট্রাল কম্যান্ড থেকে প্রাপ্ত তথ্য এবং সেই সংক্রান্ত খবরাখবর নিয়ে রিপোর্টটি প্রকাশিত হয়েছে।

অন্য দিকে, পেন্টাগন জানিয়েছে, Operation Epic Fury-র আওতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা খরচ হয়েছে তাদের। পেন্টাগনের অর্থনৈতিক সচিব জুলস হার্স্ট  গত ১২ মে  শুনানি চলাকালীন বলেন, “সামরিক সরঞ্জাম মেরামত এবং প্রতিস্থাপন খাতে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।”

আরও পড়ুন: মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে প্রথম আক্রমণ করে আমেরিকা এবং ইজ়রায়েলই। হত্যা করা হয় দেশের তদানীন্তন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। সাময়িক যুদ্ধবিরতি চললেও, পরিস্থিতি এখনও টালমাটাল। সেই আবহেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির হিসেব সামনে এল। কংগ্রেশনাল রিপোর্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচিও। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ফের হামলা চালানো হলে আরও অনেক চমক রয়েছে আমেরিকার জন্য।

আরাঘচি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইরানের বিরুদ্ধে কয়েক মাসের যুদ্ধে কোটি কোটি টাকার যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল আমেরিকার কংগ্রেস। আমাদের শক্তিশালী সেনাই প্রথম F-35 যুদ্ধবিমান নামিয়েছে। এ থেকে শিক্ষা নেওয়া উচিত। ফের হামলা হলে আরও অনেক কিছু দেখতে হবে’।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget