এক্সপ্লোর

চিন নিজেদের দেশে মুসলমানদের নির্যাতন করে অথচ ইসলামীয় সন্ত্রাসবাদীদের হাত শক্ত করে, নাম না করে মাসুদ আজহার ইস্যুতে বেজিংকে কড়া সমালোচনা ওয়াশিংটনের

ওয়াশিংটন: জৈশ এ মহম্মদ পান্ডা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার চেষ্টায় চিনের ফের বাধাদানের কড়া সমালোচনা করল আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রক বলেছে, চিন নিজের দেশে মুসলমানদের নির্যাতন করছে অথচ রাষ্ট্র সঙ্ঘের নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচিয়ে চলেছে হিংস্র সন্ত্রাসবাদী গোষ্ঠীদের। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেছেন, মুসলমানদের প্রতি চিনদের ভণ্ডামি আর বিশ্বের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারা একদিকে নিজেদের দেশের মাটিতে দশলাখের ওপর মুসলমান নাগরিককে নির্যাতন করছে, অন্যদিকে, হিংস্র ইসলামীয় জঙ্গি গোষ্ঠীগুলিকে রাষ্ট্র সঙ্ঘের নিষেধাজ্ঞার হাত এড়িয়ে চলতে সাহায্য করছে। দেখুন তাঁর টুইট তবে জৈশ বা মাসুদ আজহারের নাম তিনি উল্লেখ করেননি। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসের পর আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবিতে রাষ্ট্র সঙ্ঘে প্রস্তাব আনে। কিন্তু ভেটো দিয়ে বাধা দেয় চিন। প্রস্তাব আটকে দিয়ে তারা দাবি করে, তা ভালভাবে পড়তে তাদের আরও সময় লাগবে। যদিও একমাত্র চিন ছাড়া রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের অন্য সবকটি সদস্য দেশ এই প্রস্তাব সমর্থন করেছিল। চিনের বিরুদ্ধে অভিযোগ, ১০ লাখের বেশি উইঘুর মুসলমান, কাজাখ ও অন্যান্য মুসলিম নাগরিককে ২০১৭-র এপ্রিল থেকে জিংজিয়াংয়ের ক্যাম্পে কোনও অভিযোগ ছাড়াই আটকে রেখেছে তারা। এই বন্দিদের পরিবারের কয়েকজনের সঙ্গে পম্পেও দেখা করেছেন। পরস্পর বিরোধী নীতি ত্যাগ করে আটকদের অবিলম্বে মুক্ত করার দাবি করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget