এক্সপ্লোর

মার্কিন মুলুকে ২ বছরের ছেলের গুলিতে মৃত্যু মায়ের!

ওয়াশিংটন: আড়াই বছরের ছেলের গুলিতে প্রাণ হারালেন মা! আমেরিকার উইসকনসিনের মিলৌকির ঘটনা। স্থানীয় শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, বাচ্চাটি বসেছিল গাড়ির পিছনে। চালকের আসনের তলা থেকে বেরিয়ে আসা ৪০ ক্যালিবারের বন্দুকটি আচমকা তার হাতে উঠে আসে। ভুল করে সেটি চালিয়ে বসে সে। ঘটনাস্থলেই মারা যান তার মা, ২৬ বছরের প্যাট্রিসিয়া প্রাইস। স্থানীয় সম্প্রচারকারী সংস্থা ডব্লুআইএসএন প্যাট্রিসিয়ার বাবা আন্দ্রে প্রিন্সকে উদ্ধৃত করে জানায়, তিনি তিন বাচ্চার মা। আমার বুকে একটা কান্না জমাট বেঁধে রয়েছে, বলেছেন আন্দ্রে। সম্ভবত ওই বন্দুক প্যাট্রিসিয়ার বয়ফ্রেন্ডের। সে আবার সিকিউরিটি গার্ড। মিলৌকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রের খবর, প্যাট্রিসিয়ার নিজের গাড়ি চুরি হয়ে যাওয়ায় তিনি বয়ফ্রেন্ডের গাড়ি চালাচ্ছিলেন। শেরিফের দপ্তর থেকে বলা হয়েছে, তাদের ডেপুটিরা গাড়ির সামনের যাত্রীর আসনের সামনে মেঝের ওপর এক সিকিউরিটি অফিসারের একটি গান বেল্ট পেয়েছেন। সেটি প্যাট্রিসিয়ার ওই বয়ফ্রেন্ডের। বন্দুকটি পাওয়া গিয়েছে চালকের আসনের পিছনে গাড়ির ফ্লোরে। তদন্ত চলছে। প্যাট্রিসিয়ার আরেকটি বাচ্চাও ঘটনা সময় গাড়িতে ছিল। তার বয়স মাত্র এক। গুলি চলার শব্দ পেয়ে অন্য গাড়ির চালকরাই এগিয়ে এসে প্যাট্রিসিয়ার গাড়িটিকে রাস্তার পাশে সরিয়ে নিয়ে যান। ঘটনাচক্রে, মার্কিন মুলুকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নিজের কাছে বন্দুক রাখা নিয়ে বিতর্ক অনেক দিনের। প্যাট্রিসিয়ার মতোই গত মাসে পরিণতি হতে যাচ্ছিল এক মহিলার। গাড়ি চালাচ্ছিলেন মা। আচমকা তাঁর পিঠে গুলি চালিয়ে দেয় চার বছরের ছেলে। জখম হন বন্দুক কাছে রাখার কট্টর সমর্থক মহিলাটি।        

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget