এক্সপ্লোর

Russia-Ukraine Crisis: ইউক্রেনে মৃত্যু বহু সাধারণ নাগরিকের, এবার মুখ খুলল ভারতও

Russia-Ukraine War: সম্প্রতি বুচা শহরে একাধিক সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই প্রবল আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে। এবার তা নিয়ে মুখ খুলল ভারতও।

 

নিউইয়র্ক: ইউক্রেনের যুদ্ধে এবার যুদ্ধ অপরাধের ভয়াবহ অভিযোগ উঠেছে রাশিয়ার (Russia) বিরুদ্ধে। ইউক্রেনের (Ukraine) সাধারণ নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সম্প্রতি বুচা শহরে একাধিক সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই প্রবল আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে। এবার তা নিয়ে মুখ খুলল ভারতও। মঙ্গলবার নিউইয়র্কে UNSC মিটিংয়ে সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার নিন্দা করেছে ভারত। পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও কথাও বলা হয়েছে।

কী বলেছে ভারত:
এদিন UNSC-তে ইউক্রেন সংক্রান্ত একটি মিটিংয়ে ইউনাইটেড নেশনসে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি (TS Tirumurti) জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। অবিলম্বে সংঘর্ষ বন্ধ এবং সমস্যা মেটানোর বার্তা দিচ্ছে ভারত। আন্তর্জাতিক আইন মেনে global order বজায় থাকুক। তার সঙ্গে কোনও দেশের সার্বভৌমত্বকে সম্মান করার বার্তা দিয়েছে ভারত। তিরুমূর্তি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন সমস্যা বন্ধ করতে কূটনৈতিক পথই একমাত্র উপায় হওয়া উচিত। তিনি বলেছেন, 'আমরা প্রথম থেকেই বলে এসেছি এই দ্বন্দ্বের মেটানোর একমাত্র উপায় কূটনীতি ও আলোচনা। যখন সাধারণ মানুষের জীবন বিপদের মুখে তখন কূটনীতি একমাত্র পথ হওয়া উচিত।' এর সঙ্গে তাঁর বক্তব্য, 'ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বুচার ঘটনা অত্যন্ত উদ্বেগের। এই ঘটনার নিন্দা করছি আমরা এবং নিরপেক্ষ তদন্তের (independent investigation) দাবিকে সমর্থন করছি।' 

বুচা নিয়ে উদ্বেগ:
বুচা শহরে তিনশোরও বেশি সাধারণ ইউক্রেনীয়কে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। মৃত্যুর সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করছে ইউক্রেন। গোটা ঘটনায় রবিবারই নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন UN সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতারেস (Antonio Guterres)

ইউক্রেনের যুদ্ধের ঘটনায় সারা বিশ্বে প্রভাব পড়ছে বলে ভাষণে বলেছেন টিএস তিরুমূর্তি। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাবার, জ্বালানির দাম বাড়ছে। তার ফলে উন্নয়নশীল (Developing) দেশগুলির উপর এর প্রভাব বেশি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: 'যদি আমাদের কিছু হয়ে যায়?' সন্তানের পিঠে ঠিকানা লিখলেন ইউক্রেনের এক মা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget