এক্সপ্লোর

Elon Musk: তীব্র নিন্দা হোয়াইট হাউসের, বিজ্ঞাপন বন্ধ করল Apple, Disney, 'ইহুদিবিদ্বেষী' পোস্ট নিয়ে রোষে মাস্ক

Antisemitic Post: মাইক্রোব্লগিং সাইটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার মর্মার্থ ছিল, ‘শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন ইহুদিরা’। সেটির সমর্থনে পাল্টা মাস্ক লেখেন, ‘আপনি আসলে সত্যটাই তুলে ধরেছেন’।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিদ্বেষী মন্তব্যে অনুমোদনের অভিযোগ। এবার রোষে পড়লেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। হোয়াইট হাউসের তরফে তীব্র নিন্দা করা হয়েছে যেমন, তেমনই শিল্পজগতেও সমালোচনা শুরু হয়েছে। মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার) থেকে বিজ্ঞাপন তুলে নিতে শুরু করল তাবড় সংস্থা। (Elon Musk)

বুধবার মাইক্রোব্লগিং সাইটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার মর্মার্থ ছিল, ‘শ্বেতাঙ্গদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন ইহুদিরা’। সেটির সমর্থনে পাল্টা মাস্ক লেখেন, ‘আপনি আসলে সত্যটাই তুলে ধরেছেন’। ইজরায়েল বনাম প্যালেস্তাইনের হামাসের যুদ্ধ ঘিরে যখন তপ্ত গোটা বিশ্ব, সেই আবহে মাস্কের ওই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠতে সময় লাগেনি। (Antisemitic Post)

যুদ্ধে গোড়া থেকেই ইহুদি অধ্যুষিত ইজরায়েলকে সমর্থন করছে আমেরিকা। মাস্কের মন্তব্যের প্রেক্ষিতে আমেরিকার হোয়াইট হাউসের তরফে তাই তড়িঘড়ি বিবৃতি প্রকাশ করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস জানান, ইহুদিবিদ্বেষী এবং বর্ণবাদী ঘৃণার প্রচার অত্যন্ত ঘৃণ্য আচরণ। আমেরিকার নাগরিকদের মূল্যবোধের পরিপন্থী এই আচরণ। এমন জঘন্য মিথ্যাচার একবারেই কাম্য নয়।

আরও পড়ুন: Mira Murati: ChatGPT-র স্রষ্টা, ভারতীয় বংশোদ্ভূত মীরা OpenAI-এর CEO, মাইলফলক যন্ত্রমেধার দুনিয়ায়

শুধু হোয়াইট হাউসই নয়, মাস্কের সংস্থা Tesla INC.-র শেয়ার হোল্ডাররাও একে একে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেন। এমনকি মাস্কের পদত্যাগের দাবিও ওঠে। এর পরই একটি রিপোর্ট সামনে আসে যে, মাইক্রোব্লগিং সাইটে ইহুদিবিদ্বেষী বিষয়বস্তুর উপর Apple, International Business Machines Corp., Oracle Corp., Comcast Corp.-এর Xfinity Brand, Bravo টেলিভিশন নেটওয়র্কের মতো সংস্থার বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

এ নিয়ে কার্যত হইচই পড়ে যায়। IBM-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাইক্রোব্লগিং সাইটে বিজ্ঞাপন দেওয়া আপাতত বন্ধ রাখবে তারা। European Commission, Lions Gate Entertainment Corp.-আপাতত মাস্কের মালিকানাধীন X-এ বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত। Paramount Global, Warner Bros., Discovery INC.-ও X-এ বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে আপাতত। Apple থেকে সবচেয়ে বেশি বিজ্ঞাপন যায় X-এ। তারাও আপাতত বিজ্ঞাপন বন্ধ রাখার কথা জানিয়েছে।

গতবছর ট্যুইটার অধিগ্রহণ করেন মাস্ক। তার পর থেকে বার বার বিতর্কে জড়িয়েছেন মাস্ক। কখনও দলে দলে কর্মী ছাঁটাই, কখনও নীতি-নিয়মে বদল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। Apple-র সঙ্গে আগেও ঝামেলা বাধে মাস্কের। পরে সেই সম্পর্ক আবার জোড়াও লাগে। কিন্তু সাম্প্রতিক মন্তব্যের জেরে ফের বিপাকে মাস্ক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget