এক্সপ্লোর

কাশ্মীর: পরমাণু যুদ্ধ হলে জিতবে না কেউ, সর্বনাশ হবে গোটা দুনিয়ার, মোদী-ট্রাম্প বৈঠকের পর হুঁশিয়ারি ইমরানের

নরেন্দ্র মোদী কাশ্মীরের বিশেষ সুযোগ-সুবিধা তুলে নিয়ে ঐতিহাসিক ভুল করেছেন বলেও মন্তব্য ইমরানের

ইসলামাবাদ: কাশ্মীর প্রসঙ্গে ফের একবার চড়া সুরে হুঁশিয়ারি দিলেন ইমরান খান। তবে তাঁর হুঁশিয়ারির উদ্দেশ্য শুধুমাত্র ভারত নয়, বরং বলা ভাল গোটা বিশ্ব, বিশেষত মুসলিম রাষ্ট্রগুলোকেও সতর্ক করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হওয়ার পর থেকেই প্রবল বিরোধিতার সুর পাক প্রধানমন্ত্রীর গলায়। তবে বহির্বিশ্বের সমর্থন পায়নি পাকিস্তান। বরং আমেরিকার মতো শক্তিধর দেশও এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসাবে বর্ণনা করেছে। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান। সোমবার জি-সেভেন সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী-ডোনাল্ড ট্রাম্প বৈঠক হয়। দুই রাষ্ট্রনায়কই ছিলেন খোশমেজাজে। দুজনে খুনসুটিও করেন। যা ভারত-আমেরিকা মজবুত সম্পর্কের ইঙ্গিতবাহী বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ইমরানের হুঁশিয়ারি মোদী-ট্রাম্প বৈঠকের পরেই। ইমরান বলেছেন, ‘সংবাদপত্রে পড়েছি ইসলামিক রাষ্টগুলো কাশ্মীরের পাশে দাঁড়াচ্ছে না বলে মানুষ হতাশ। আমি বলব, হতাশ হবেন না। অর্থনৈতিক স্বার্থের জন্য যদি কোনও দেশ এই প্রসঙ্গে না ঢুকতে চায়, একদিন তাদের ঢুকতেই হবে।’ নরেন্দ্র মোদী কাশ্মীরের বিশেষ সুযোগ-সুবিধা তুলে নিয়ে ঐতিহাসিক ভুল করেছেন বলেও মন্তব্য ইমরানের। পাক প্রধানমন্ত্রী যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন বলে আগেও অভিযোগ করেছিল ভারত। সোমবার ইমরান যেন সেই অভিযোগকেই স্বীকৃতি দিলেন। ইমরান বলেন, ‘বড় দেশগুলো কি শুধু নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথাই ভাববে? ওদের মনে রাখা উচিত যে, দুই দেশই (ভারত ও পাকিস্তান) পরমাণু শক্তিধর। পরমাণু যুদ্ধ হলে কেউই জয়ী হবে না। আর সেটা হলে শুধু এই উপমহাদেশই নয়, গোটা বিশ্ব তার ফল ভোগ করবে। এবার আন্তর্জাতিক মহল ঠিক করুক কী করবে।’ ভারত বিশ্বমঞ্চে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে যে, পাকিস্তান বারবার যুদ্ধের কথা বলেও পরিস্থিতি মোটেও অতটা জটিল হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘আন্তর্জাতিক মহল মনে করে না যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে। এটা মনোযোগ ঘোরানোর একটা কৌশল। পাকিস্তানের সময় হয়েছে সত্যি স্বীকার করার এবং ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget