এক্সপ্লোর

কলম্বোয় মোদী, চিনের সাবমেরিন নোঙরের অনুরোধ খারিজ করল শ্রীলঙ্কা

কলম্বো: কলম্বোয় সাবমেরিন নোঙর করার জন্য চিনের অনুরোধ খারিজ করল শ্রীলঙ্কা। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার দিনই এই খবর প্রকাশ্যে এসেছে। শ্রীলঙ্কার এই প্রত্যাখ্যান চিনের কাছে বড়সড় কূটনৈতিক ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ২০১৪-র অক্টোবরে কলম্বোয় চিনের সাবমেরিন নোঙর করার অনুমতি দিয়েছিল শ্রীলঙ্কা।এর তীব্র বিরোধিতা করেছিল ভারত। প্রতিবেশী শ্রীলঙ্কায় চিনের এই তত্পরতা আদৌ ভালোভাবে নেয়নি ভারত। শ্রীলঙ্কা সরকারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চলতি মাসে চিন তাদের একটি সাবমেরিন নোঙর করার অনুমতি চেয়েছে। কিন্তু সেই অনুরোধ খারিজ করা হয়েছে। ভারতের আপত্তির কথা মাথায় রেখে শ্রীলঙ্কা তাদের বন্দরে চিনকে এখন সাবমেরিন নোঙর করার অনুমতি দেবে না। বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে ওই আধিকারিক নিজের নাম জানাতে অস্বীকার করেছেন। অন্যদিকে, দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক বলেছেন, চলতি মাসে চিনের সাবমেরিন নোঙর করার অনুরোধ নাকচ করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অনুরোধ এলে কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেছেন, চিনের পক্ষ থেকে আগামী ১৬ মে সাবমেরিন নোঙর করার অনুরোধ করা হয়। কলম্বোয় চিনের দূতাবাসের পক্ষ থেকেও শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে সাবমেরিনের জন্য বন্দর ব্যবহারের জন্য অনুরোধ জানানোর কথা স্বীকার করা হয়েছে। তবে এ বিষয়ে জবাব এখনও পাওয়া যায়নি বলে চিনের দূতাবাস জানিয়েছে। বিগত কয়েক বছরে শ্রীলঙ্কা প্রচুর পরিমাণ লগ্নি করেছে চিন। বিমানবন্দর, রাস্তাঘাট, রেলওয়ে, বন্দর প্রভৃতি প্রকল্পে তহবিল জোগানোর কাজ করেছে বেজিং। বরাবরই শ্রীলঙ্কার ঘনিষ্ট আর্থিক সহযোগী ভারত। শ্রীলঙ্কার বন্দরগুলির ৭০ শতাংশ পণ্যই আদানপ্রদান হয় ভারতের সঙ্গে। ভারতের ওপর শ্রীলঙ্কার আর্থিক নির্ভরতার ভিত দুর্বল করতেই চিন এভাবে তহবিল নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু মোদীর সফরের মধ্যে শ্রীলঙ্কার সাবমেরিন নোঙরের অনুরোধ খারিজে চিন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget