এক্সপ্লোর

Chhatrasal Murder Case : অপরাধের ঘটনার পুনর্গঠনে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হল সুশীল কুমারকে

অপরাধের ঘটনার পুনর্গঠনের জন্য ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হল সুশীল কুমারকে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেখানে নিয়ে যায় অলিম্পিক পদকজয়ী কুস্তিগীরকে।

নিউ দিল্লি : অপরাধের ঘটনার পুনর্গঠনের জন্য ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হল সুশীল কুমারকে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেখানে নিয়ে যায় অলিম্পিক পদকজয়ী কুস্তিগীরকে। আজ সকালে ক্রাইম সিন পরিদর্শনে যায় পুলিশের দলটি। দুপুরের দিকে তারা ফিরে আসে।

এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা PTI-কে বলেন, ঘটনার তদন্তে ক্রাইম ব্রাঞ্চের একটি দল ছত্রশাল স্টেডিয়ামে গিয়েছিল। ঘটনার পুনর্গঠনের জন্য সুশীল কুমারকেও নিয়ে যাওয়া হয়। ওইদিনের ঘটনাক্রম দেখাতে বলা হয় তাঁকে।

রবিবার গ্রেফতারির পর সোমবার সুশীল কুমারকে প্রায় চার ঘণ্টা জেরা করা হয় বলে জনিয়েছেন পুলিশ আধিকারিকরা। বিভিন্ন দিক থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এক সিনিয়র আধিকারিক জানান, ঘটনার পর সুশীল কুমার কোথায় কোথায় গিয়েছিলেন প্রাথমিকভাবে তা জানতে চাওয়া হয়েছিল। এছাড়া তাঁকে লুকাতে যেসব বন্ধু এবং সহযোগীরা সাহায্য করেছিলেন তাঁদের নাম জানতে চাওয়া হয়।  

ছত্রশাল স্টেডিয়ামে এক কুস্তিগীরের হত্যার মামলায় গ্রেফতার হন দেশের হয়ে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল। জানা গিয়েছে, সুশীল ও তাঁর সঙ্গী অজয় কুমারকে বৃহত্তর দিল্লির মুন্ডকা এলাকা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, গত ৪ মে ছত্রপাল স্টেডিয়ামে ২৩ বছরের সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, উত্তর পশ্চিম দিল্লির মডেল টাউনে ছত্রসাল স্টেডিয়ামের গাড়ি রাখার জায়গায় সুশীল কুমার, অজয়, প্রিন্স, সোনু, সাগর, অমিত এবং আরও কয়েকজন বচসায় জড়িয়ে পড়েন। সাগর ও তাঁর বন্ধুরা মডেল টাউন অঞ্চলে স্টেডিয়ামের কাছেই একটি বাড়িতে থাকছিলেন। সেই বাড়ি খালি করার জন্য তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছিল। সম্ভবত সেটা নিয়েই বচসা হয়।

ঘটনার দিন গভীর রাতে থানায় ফোন করে জানানো হয়, ছত্রশাল স্টেডিয়ামে দুই ব্যক্তির মধ্যে বচসায় জখম হয়েছেন একজন। আহত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্য একটি হাসপাতালে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এছাড়া ওই ঘটনায় আহত হন সাগরের দুই বন্ধু। ঘটনায় নাম জড়ায় সুশীলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অপরিশোধিত তেলের দামবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম? ভোর ৬ টায় প্রকাশ্যে আজকের রেটচার্ট
অপরিশোধিত তেলের দামবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম? ভোর ৬ টায় প্রকাশ্যে আজকের রেটচার্ট
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
ABP Ananda Top 10, 22 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 22 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
Mamata Banerjee: ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেকের পাশেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget