এক্সপ্লোর

India-China Relation: ভারতে এলেন জিনপিং, 'মতপার্থক্য' মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?

BRICS Summit: প্রায় সাত বছর পর ভারতে এসেছেন শি জিনপিং। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক দীর্ঘ সময় ধরে উত্তেজনার মধ্যে ছিল। মোদির সঙ্গে শির এবারের বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।

নয়া দিল্লি: BRICS সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর সেই সম্মেলনের ঠিক আগেই ভারত-চিন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল বেজিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কয়েক ঘণ্টা আগে ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, দুই দেশকে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে এবং মতপার্থক্যগুলি ‘সঠিকভাবে’ সামলাতে হবে।

আরও পড়ুন: এবার ব্রিকসে ঢুকতে চায় পাকিস্তান, সমর্থন চিনের, ভারতকে চাপে ফেলতে নতুন স্ট্র্যাটেজি ইসলামাবাদের?

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে ভারতে থাকা চিনা রাষ্ট্রদূত জানান, শি জিনপিং ও নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হচ্ছে। তাঁর বক্তব্য, দুই দেশ যোগাযোগ বাড়াবে, সহযোগিতা আরও গভীর করবে এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করবে। একইসঙ্গে দুই দেশকে ‘ভাল প্রতিবেশী’ এবং পরস্পরের সাফল্যে সহায়ক অংশীদার হিসেবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।

প্রায় সাত বছর পর ভারতে এসেছেন শি জিনপিং। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক দীর্ঘ সময় ধরে উত্তেজনার মধ্যে ছিল। সেই সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফায় সামরিক ও কূটনৈতিক আলোচনা হয়েছে। ২০২৪ সালে সীমান্তে সেনা প্রত্যাহারের পর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয় এবং পরবর্তীতে যোগাযোগ, ভ্রমণ ও বাণিজ্য ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে ইরানের প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠকে লক্ষ্য মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক

মোদির সঙ্গে শির এবারের বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই নেতা এর আগে কাজান ও তিয়ানজিনে সাক্ষাৎ করেছেন। ফলে টানা তৃতীয় বছর তাঁদের বৈঠক হতে চলেছে। সীমান্ত পরিস্থিতির পাশাপাশি বাণিজ্য ঘাটতি, বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কও আলোচনায় আসতে পারে। 

আগস্টে সীমান্ত বিষয়ক ২৫ তম দফার বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও দুই দেশ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে একমত হয়েছিল। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ১৮ তম BRICS সম্মেলনে শির অংশগ্রহণের মধ্যেই মোদি-শি বৈঠক হচ্ছে। ফলে এই সাক্ষাৎ শুধু ভারত-চিন সম্পর্ক নয়, BRICS-এর ভবিষ্যৎ সহযোগিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
Advertisement

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget