এক্সপ্লোর

Meat Liquor bans in Mathura: মথুরায় নিষিদ্ধ মদ-মাংস বিক্রি, জন্মাষ্টমীতে ঘোষণা যোগীর

এদিন কৃষ্ণউৎসব উপলক্ষ্যে লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, ''মথুরাবাসীকে তাদের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন।

মথুরা: জন্মাষ্টমীতে মথুরায় মদ-মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) । সোমবার এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই কাজের সঙ্গে জড়িতেদের অন্য ব্যবসায় নিয়োগের কথা বলেছেন যোগী।

এদিন কৃষ্ণউৎসব (Krishnotsava 2021)উপলক্ষ্যে লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''মথুরাবাসীকে তাদের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভাণ্ডার ছিল মথুরা।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি 'হিন্দুত্বের পোস্টার বয়'। শ্রীকৃষ্ণের কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করেন যোগী।

তিনি বলেন, ''ব্রজভূমিরর উন্নয়নে সব ধরনের চেষ্টা করা হবে। এই বিষয়ে তহবিলের কোনও অভাব হবে না। এই স্থানে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেল বন্ধনের চেষ্টা চালানো হবে।'' তবে এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে ভোলেননি যোগী আদিত্যনাথ। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সঠিক দিশায় পরিচালিত করছেন।অতীতে যে বিশ্বাসের স্থানগুলিকে অবহেলার চোখে দেখা হত, আজ তা পুরোনো গৌরব ফিরে পাচ্ছে। 

উত্তরপ্রদেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, রাজ্যে নির্বাচনের আগে ফের হিন্দুত্ব ভোটে ভরসা করে কৌশল সাজাচ্ছে বিজেপি। সেই কারণে শীঘ্রই যোগীর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। যেখানে ভোটের অঙ্কের নিরিখে মন্ত্রীপদ পাবেন বিজেপির আস্থাভাজনরা। সেই তালিকায় নাম রয়েছে, ব্রাহ্মণ মুখ জিতিন প্রসাদের। ক্যাবিনেটে তাঁকে আনতে পারেন মুখ্যমন্ত্রী। শিকে ছিঁড়তে পারে সঞ্জয় নিশাদের। এছাড়াও মন্ত্রিসভায় নাম উঠছে মীরাটের সৈমেন্দ্র তোমর, ফতেপুরের কৃষ্ণা পাসওয়ান, দাদরির তেজপাল গুজ্জর, মোদিনগরের মঞ্জু সিওয়াচ, আপনা দলরে আশিস পটেলের। সূত্রের খবর, এদের ক্যাবিনেটে আনতে পারেন আদিতদ্যানাথ।

সম্প্রতি ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath)। সেখানেই একপ্রস্থ নাম ঠিক হয়েছে নতুন মন্ত্রীদের। এই নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ইউপির বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং ও সংগঠনের জেনারেল সেক্রেটারি সুনীল বনসল। শোনা যাচ্ছে, রাজ্যের তালিকায় সবুজ সঙ্কেত দিয়েছেন অমিত শাহ।   

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget