এক্সপ্লোর

করোনায় আক্রান্ত আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাব, ভর্তি হন হাসপাতালে

পরিবারের একেবারে ঘনিষ্ঠ কয়েকজনই শুধু এ খবর জানতেন।

মুম্বই: করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাব। গত সপ্তাহে লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্টের সমস্যা সহ করোনার যাবতীয় লক্ষণ তাঁর মধ্যে প্রকটভাবে রয়েছে। জারিনাকে ভেন্টিলেটরে রাখা হয়, দেওয়া হয় অক্সিজেন। গোটা বিষয়টা আদিত্য ও তাঁর ছেলে সুরজ পাঞ্চোলি গোপন রাখতে চেয়েছিলেন তাই কাউকে কিছু না জানিয়ে জারিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের একেবারে ঘনিষ্ঠ কয়েকজনই শুধু এ খবর জানতেন। লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, জারিনার শরীরের গাঁটে গাঁটে ব্যথা, ক্লান্তি এবং জ্বর ছিল। শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল খুব কম। পরে একটু ভাল হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি, তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে কিনা জানা যায়নি। জারিনার ছেলে সুরজ জিয়া খান মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতেও তাঁর হাত রয়েছে বলে অভিযোগ। জারিনা অবশ্য ছেলের পাশে রয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ সব শুনলে খারাপ লাগে, হাসিও পায়। লকডাউনে লোকের হাতে এত সময় রয়েছে যে, যে কোনও লোক সম্পর্কে যা ইচ্ছে তাই বলে। দিশার সঙ্গে সুরজের কখনও দেখাই হয়নি। ও তো বারবার এ কথা বলছে, তবু কেউ ওকে বিশ্বাস করছে না। শোনা যাচ্ছে, দিশা সুরজের বন্ধু ছিলেন, সুশান্তের মৃত্যুর আগের রাতে সুরজ পার্টিও দিয়েছিলেন। জারিনার বক্তব্য, তাঁর ছেলেকে লোকে পাঞ্চিং ব্যাগের মত ব্যবহার করছে, অথচ এ সবে ওর কোনও হাত নেই। ঘরে বসে যার যা ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় লিখছে, আরও ১০ জন সেটা পড়ছে আর বিশ্বাস করছে। একদিন সত্যি প্রকাশ পাবে, অপরাধী সাজা পাবেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget