এক্সপ্লোর

Influencer Death: পিঠ জুড়ে 'ট্যাটু' করাতে গিয়েই হার্ট অ্যাটাক ! ৪৫-এই প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

45 YO Auto Influencer: হাসপাতালের ডেথ সার্টিফিকেটে লেখা আছে, 'অ্যানাস্থেটিক ইন্ডাকশন, রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারেস্ট'। আর এই কারণেই সেই ইনফ্লুয়েন্সারের মৃত্যু ঘটেছে।

Brazillian Auto Influencer: মাত্র ৪৫ বছরেই মৃত্যু হল জনপ্রিয় অটো ইনফ্লুয়েন্সার রিকার্ডো গোডোইয়ের (Ricardo Godoi)। গোটা পিঠ জুড়ে ট্যাটু করাতে গিয়েই বিপত্তি হল। ব্রাজিলের রেভিটালাইট ডে হাসপাতালে ট্যাটু করাতে গিয়েই মৃত্যু হল ইনফ্লুয়েন্সারের। এই সময় ট্যাটু (Influencer Death) করানোর জন্য সাধারণ অ্যানাস্থেসিয়া (Auto Influencer) দেওয়া হয়েছিল তাঁকে, আর এই সেই সময়েই তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। চিকিৎসকেরা বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

হাসপাতালের ডেথ সার্টিফিকেটে লেখা আছে, 'অ্যানাস্থেটিক ইন্ডাকশন, রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারেস্ট'। আর এই কারণেই সেই ইনফ্লুয়েন্সারের মৃত্যু ঘটেছে। অর্থাৎ অ্যানাস্থেসিয়া দেওয়ার দরুণ তার শ্বাসযন্ত্রে প্রথমে সমস্যা দেখা যায় আর তারপরেই হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু ঘটে। এমনকী সেই ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহারকেও দায়ী করা হয়েছে। যদিও এটিই যে অন্যতম প্রধান কারণ তা বলা হয়নি চিকিৎসকদের তরফে।

যদিও গোডোইয়ের পরিবার এই স্টেরয়েডের ব্যবহারের দাবি মানতে নারাজ। তারা পুলিশকে জানিয়েছেন, বিগত ৫ মাসের মধ্যে এই ধরনের কোনো অভ্যাস তার ছিল না, তিনি স্টেরয়েড নেননি। আর ট্যাটু করানোর আগে সমস্ত প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় কিছু সন্দেহজনক ধরা পড়েনি। এই মামলার তদন্তকারী অফিসার অ্যাডেন ক্লস জানান, 'আমাদের কাছে যে ডেথ সার্টিফিকেট এসেছে তাতে স্পষ্ট লেখা আছে শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা এবং অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহারই তার মৃত্যুর কারণ। গতকাল রাতে রিকার্ডোর পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে বিগত ৫ মাস ধরে তিনি এরকম কোনো স্টের‍য়েড ব্যবহার করেননি। তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছিল ট্যাটু করার আগে যাতে জানা গিয়েছিল যে তিনি আদপেই সুস্থ স্বাভাবিক।'

ইনস্টাগ্রামে রিকার্ডো গোডোইয়ের মৃত্যুর খবর প্রথম জানান তার টিমের সদস্যরা। জানানো হয় যে গতকাল রাত ১২টার সময় তার মৃত্যু হয়েছে। তার পরিবার ও বন্ধুবর্গের প্রতি সান্ত্বনা জানান টিমের সদস্যরা। অনুরাগীদের কাছে তাদের সকাতর প্রার্থনা যেন রিকার্ডোর প্রতি তারা সকলেই শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

এই মর্মে সেই ট্যাটু স্টুডিও একটি বিবৃতিতে ট্যাটু করানোর আগে সুরক্ষিত থাকার বেশ কিছু ধাপ যে তার যথাযথ মেনে চলেছিলেন তা নিয়ে অবগত করেছে। তারা ব্যাখ্যা করে জানিয়েছে যে গোডোইয়ের পিঠে ট্যাটু করানোর জন্য অ্যানাস্থেসিয়ার দরকার ছিল। সেই স্টুডিওর তরফ থেকে একটি বেসরকারি হাসপাতালের সার্টিফায়েড অ্যানাস্থেসিওলজিস্টকে নিয়ে আসা হয় সুরক্ষিত থাকার জন্য। এর আগে রক্ত পরীক্ষাও করা হয়েছিল তার, কিন্তু তাতে কোনো সঙ্কটের চিহ্নমাত্র ছিল না। এই ট্যাটু করানোর আগে অ্যানাস্থেসিয়া দেওয়ার পরেই তার শরীরে কার্ডিওরেসপিরেটরি সমস্যা দেখা যায় আর সেই কারণে একজন নামী কার্ডিওলজিস্টকেও ডেকে আনা হয়, কিন্তু কিছুতেই আর তাঁকে বাঁচানো গেল না।

আরও পড়ুন: IIT Baba: বড়বড় চুল-দাড়ি নেই, এ কোন 'রূপ' ? কী হয়েছে আইআইটি বাবার ?

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget