এক্সপ্লোর

Mosquito Bite: মশার কামড় থেকে ভয়ানক সংক্রমণ ! হাঁটার শক্তিও নেই; হাসপাতালে ভর্তি হতে হল ৯ বছরের মেয়েকে

Mosquito Bite Infection: মেয়েটির নাম জানা গিয়েছে আভা। তাঁর মা বেক জানিয়েছেন যে এর আগেও তাঁর ছেলে-মেয়েদের অনেক মশা, পোকা-মাকড় কামড়েছে, কিন্তু কখনও কোনও সমস্যা হয়নি।

Mosquito Bite Infection: মশার কামড় থেকে ভয়ানক সংক্রমণ ! এমনকী এর জন্য ছুটতে হল হাসপাতালেও। অস্ট্রেলিয়ার এক নয় বছরের মেয়ের সঙ্গে এমনই বিপদ ঘটল। মশার কামড়ে জ্বালা হওয়ার কারণে সেই জায়গায় চুলকানোর (Mosquito Bite) পরই জায়গাটা ফুলতে শুরু করে। আর এই ফোলা এমন বেড়ে যায় একদিনের মধ্যে যে তাঁর হাঁটা-চলার শক্তিও চলে যায় আর বাধ্য হয়েই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, নিউ সাউথ ওয়েলসের ব্যালিনা অঞ্চলে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল এই মেয়েটি। ক্যাম্পে থাকার সময়ই মশার কামড়ের জন্য মেয়েটি সেই জায়গায় চুলকোতে (Mosquito Bite) শুরু করে। মেয়েটির নাম জানা গিয়েছে আভা। তাঁর মা বেক জানিয়েছেন যে এর আগেও তাঁর ছেলে-মেয়েদের অনেক মশা, পোকা-মাকড় কামড়েছে, কিন্তু কখনও কোনও সমস্যা হয়নি। তাই পূর্ব অভিজ্ঞতার কারণে তাঁর মা কামড়ের জ্বালা দূর করতে মেয়ের গায়ে অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিম লাগিয়ে দেন। কিন্তু তাতেও সমস্যা থামল না।

আভার মা বেক জানান, 'আমাদের ছেলেমেয়েদের বহুবার মশামাছি কামড়েছে এর আগে। কিন্তু কোনও সমস্যা দেখা যায়নি। আমি তাই সামান্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম নিয়ে এসে সেই মশার কামড়ের জ্বালা (Mosquito Bite) কমানোর জন্য লাগিয়ে দিয়েছিলাম। চারদিন পরে যেখানে মশা কামড়েছিল, সেই জায়গাটা দ্বিগুণ ফুলে যায়। শক্ত এবং লাল হয়ে ওঠে।' তাঁর মেয়ে জানায় যে এই জায়গাটা জ্বালা করতে শুরু করেছে। তারপরে বেক অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যাক্ট্রোবান ব্যবহার করেন, মনে হয়েছিল এতে হয়ত সেরে যাবে বিষয়টি। কিন্তু তার পরের দিনেই ঝড়ের কারণে ব্যালিনা ছাড়ার পরিকল্পনা করছিল সেই পরিবার। এর মাঝে দেখা যায় ৯ বছরের আভার অবস্থা আরও খারাপ হয়েছে। এক রাতের মধ্যেই সেই কামড়ের জায়গাটা তিনগুণ বড় হয়ে ফুলে গিয়েছে। এমনকী তিনি হাঁটতেও পারছিলেন না।

স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ে বাবা-মায়ের। সারা সপ্তাহ ধরে নিকটবর্তী সমস্ত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। অনলাইনে একজন নার্সের সঙ্গেও যোগাযোগ করেন আভার মা বেক। তাঁর পরামর্শেই কফস হার্বারে একটি হাসপাতালে ভর্তি করা হয় আভাকে। তাঁর মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সেই হাসপাতালে চিকিৎসক তাঁকে দেখা মাত্র দুশ্চিন্তার কথা জানান কারণ আভার হাঁটুর পিছনে একটি অস্থিসন্ধিতে ফুলে গিয়েছিল মশার কামড়ের জন্য। ফলে সেই অস্থিসন্ধিতে কোনও সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এটা হয়েছে বলেই জানান তিনি।

তিন দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। স্যালাইনের মধ্য দিয়ে অ্যান্টিবায়োটিক তাঁর শরীরে পাঠানো হচ্ছিল। আরও পরীক্ষা করে দেখা যায় আভার শরীরে MRSA নামের এক বিরল সমস্যা রয়েছে। তাঁর উরুতেও এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, গোটা পা লাল হয়ে ফুলে গিয়েছিল। তাঁর লসিকাবাহগুলি ফুলে গিয়েছিল। চিকিৎসকদের কাছ থেক জানা যায় এই সংক্রমণ হয়েছে স্টাফ ব্যাকটেরিয়ার কারণে যা আমাদের ত্বকের উপরিতলে থাকে, কিন্তু কোনওভাবে তা রক্তের মধ্যে চলে গেলে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget