এক্সপ্লোর

BluSmart Cab: কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তদন্ত শুরু হতেই ক্যাব পরিষেবা বন্ধ করল এই সংস্থা

Blusmart Cab Bookings Stopped: সংস্থার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের একটি ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে গত বুধবার সন্ধ্যা থেকেই উল্লিখিত এলাকাগুলিতে এই ক্যাব পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Blusmart Stops Cab Bookings:  বৈদ্যুতিন ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা ব্লুস্মার্ট এবার তাদের পরিষেবা বন্ধ করল। রাজধানী দিল্লি, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু এবং মুম্বই সহ দেশের অনেক শহরেই এই পরিষেবা বন্ধ করেছে সংস্থা। এখন থেকে আর গ্রাহকরা এই ক্যাব পরিষেবা (BluSmart Cab) পাবেন না। ঋণ জালিয়াতির মামলায় ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের তদন্ত শুরু হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। মূলত এই ব্লুস্মার্ট ক্যাব পরিষেবা চলত জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থার অধীনেই। এই সংস্থার বিরুদ্ধেই উঠেছে কোটি কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ। তারপরই এই ক্যাব পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

সংস্থার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের একটি ইমেলের মাধ্যমে জানানো হয়েছে যে গত বুধবার সন্ধ্যা থেকেই উল্লিখিত এলাকাগুলিতে এই ক্যাব পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারও এই সংস্থার বুকিং বন্ধ ছিল। একদিকে ব্লুস্মার্ট সংস্থার (BluSmart Cab) হাজার হাজার ক্যাব চালকের চাকরি প্রশ্নের মুখে, অন্যদিকে সাধারণ গ্রাহকও চিন্তিত হয়ে পড়েছে। সমাজমাধ্যমে তুমুল চর্চা চলছে এই ব্লুস্মার্ট ক্যাব পরিষেবা নিয়ে।

গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে ব্লুস্মার্ট জানিয়েছে, 'আমরা ব্লুস্মার্ট অ্যাপে সাময়িকভাবে বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।' উল্লেখ্য যে, এই সপ্তাহে সেবির তরফে রিনিউয়েবল এনার্জি সংস্থা জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংস্থার দুই মালিক অনমোল জাগ্‌গি এবং পুনীত জাগ্‌গিকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এবার ব্লুস্মার্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতিযোগী সংস্থা ওলা, উবের কিংবা রাপিডো, ইনড্রাইভ খুবই উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে আশা করা হচ্ছে এর থেকে সবচেয়ে বেশি লাভবান হবে উবার সংস্থা। বিনিয়োগকারীদেরও মনে হয় যে এই সংস্থা তার আধিপত্য আরও বিস্তৃত করবে। দেশে প্রায় ৫০ কোটি মানুষ ডাউনলোড করেছেন এই উবার অ্যাপটি। এক্ষেত্রে ওলা, রাপিডো বা ইনড্রাইভ অ্যাপগুলি অনেকটাই পিছিয়ে, এগুলি ডাউনলোড করেছেন মাত্র ১০ কোটি মানুষ।

মঙ্গলবার একটি আভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে সেবি এই সোলার পাওয়ার কনসালট্যান্সি ফার্ম জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টক স্প্লিট প্রক্রিয়াকে বন্ধ করেছে, আর তারপর সংস্থার দুই মালিককেও বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই দুই মালিক সংস্থার মূল পরিচালন ব্যবস্থায় বিরাট অবদান রাখতেন। এছাড়াও তাদেরকে স্টক মার্কেটে কোনও রকম লেনদেন করা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget