এক্সপ্লোর

Viral Video: ছাত্রীদের দিয়ে নিজের গাড়ি ধুইয়েছেন, স্কুলের শৌচাগার পরিস্কার করিয়েছেন ! শিক্ষিকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Andhra Teacher: একটি সরকারি স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের দিয়ে গাড়ি পরিস্কার করাচ্ছেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজমাধ্যমে।

Andhra Pradesh News: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক সরকারি স্কুলের শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এই শিক্ষিকার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে তিনি স্কুলের ছাত্রীদের দিয়ে নিজের গাড়ি পরিস্কার (Viral Video) করতে বাধ্য করছেন। স্কুল প্রাঙ্গণের মধ্যেই ছাত্রীদের দিয়ে গাড়ি পরিস্কার করাতে দেখা যায় তাঁকে আর এই ভিডিয়ো (Andhra Teacher) ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ।

রঙ্গমপেটা জেলার ভেঙ্কটাপূরম গ্রামের এক উচ্চ প্রাথমিক স্কুলেই ঘটেছে এই ঘটনাটি। এই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর এই ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে তুমুল নিন্দার ঝড় চলে। আর সকলেই এই বিষয়ে শিক্ষিকার উপর কড়া পদক্ষেপ করতে বলেন শিক্ষা মন্ত্রককে।

১ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে (Viral Video) পূর্ব গোদাবরী জেলার প্রশাসক পি প্রশান্তি জানিয়েছেন, 'এমপিইউপি স্কুলের সহকারী ইংরেজির শিক্ষিকা ড. সুশীলাকেই সেই ভিডিয়োতে ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতে দেখা গিয়েছে। অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস কন্ডাক্ট আইন, ১৯৬৪ ভঙ্গ করেছেন সেই শিক্ষিকা।' তদন্ত করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নোটিশ দিয়ে তাঁকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখা হয়েছে, 'পূর্ব গোদাবরী জেলার রঙ্গমপেটা মণ্ডলের একটি সরকারি স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের দিয়ে গাড়ি পরিস্কার করাচ্ছেন। সরকারি স্কুলগুলি যেখানে ৭ মাসের উপর বন্ধ হয়ে আছে, সেখানে এই কাজ করানো সম্পূর্ণভাবে অনৈতিক। এমনকী শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুলের শৌচাগারও পরিস্কার করাচ্ছেন ! স্কুলে স্কুলে কী বদল এনেছেন শিক্ষামন্ত্রী ?'

কিছুদিন আগে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলাতেও (Viral Video) একইরকম অভিযোগ উঠেছিল জনৈক স্কুল শিক্ষককে কেন্দ্র করে। এপিএইচবি কলোনির একটি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক স্কুলের ছাত্রদের দিয়ে প্রাঙ্গণ থেকে পাথর সরানোর কাজ করানোর জন্য অভিযুক্ত হন। গত শুক্রবার এই ঘটনা ঘটার পরেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এবং সেই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি উঠতে থাকে। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে আরও একবার জানানো হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলের মধ্যে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে অসমর্থ হবেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: FASTag: এক রিচার্জে ১৫ বছর নিশ্চিন্তি, টোল ট্যাক্স নিয়ে ভাবতে হবে না- FASTag-এ বড় বদল আনল কেন্দ্র

সেরা শিরোনাম

Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget