এক্সপ্লোর

Viral News: অন এয়ার শো-তেই খামখেয়ালি ক্যামেরা, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কী করলেন সঞ্চালক?

Camera Goes Out Of Control:ব্রেকফাস্ট শো বলে কথা। দিনের একেবারে গোড়ায় গরমাগরম খবর পরিবেশন হবে। স্টুডিও অন-এয়ার, হঠাও আপন মনে ঘুরতে শুরু করল ক্যামেরা।

লন্ডন: ব্রেকফাস্ট শো (breakfast show on BBC) বলে কথা। দিনের একেবারে গোড়ায় গরমাগরম খবর পরিবেশন হবে। স্টুডিও অন-এয়ার, হঠাও আপন মনে ঘুরতে শুরু করল ক্যামেরা (Camera goes rogue on air)। বলা ভাল নড়তে শুরু করল। একী কাণ্ড! ক্যামেরা নড়ছে দেখে সেই অনুযায়ী কার্যত দৌড়তে থাকলেন সঞ্চালক (newscaster stars chasing camera on BBC studio)। কয়েক সেকেণ্ডের এমন ঘটনায় হইচই বিবিসি-র স্টুডিওয়। 

হাসির রোল...
সঞ্চালনায় ছিলেন ভিক্টোরিয়া ভ্য়ালেন্টাইন। পরে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ক্য়ামেরার এই খামখেয়ালিপনার ভিডিওটিও পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ব্রেকফাস্ট শোয়ের একটি খবরের সেগমেন্ট পরিবেশন করতে শুরু করেছেন তিনি। বলছেন, 'সকলকে নমস্কার। আমরা সুইস স্কি রিসর্টের খবর দিয়ে শুরু করছি...' মুখের কথা শেষ হতে না হতেই রোবোটিক ক্যামেরা আপন মনে সঞ্চালকের দিক থেকে সরে যেতে লাগল। দেখে দৌড় লাগালেন ভিক্টোরিয়া। সঙ্গে বার্তা, 'এমনটা মাঝেমধ্য়ে হয়ে থাকে। আমার সঙ্গে থাকুন।' পোড়খাওয়া পেশাদার হিসেবে তখন একটাই কথা সম্ভবত তাঁর মনে এসেছিল। দর্শকরা যাতে না ভাবেন যে কোনও কারণে বিবিসি-র ব্রেকফাস্ট শো অফ-এয়ার হয়ে গিয়েছে। সমস্যাও বেশিক্ষণ থাকেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই সঞ্চালকের আসনের সামনে এসে থমকে যায় ক্য়ামেরা। কোনও মতে সেখানে এসে বসেন ভিক্টোরিয়া। এবং খবর পড়তে শুরু করেন। যদিও কিছু ক্ষণ পর্যন্ত তাঁর কণ্ঠস্বরে ক্যামেরার কীর্তির ছাপ ছিল স্পষ্ট। 

সোশ্য়াল মিডিয়ায় প্রশস্তি...
সঞ্চালক তাঁর শোয়ের ডিরেক্টরের প্রশংসা করে ভিডিও ক্লিপটি ট্যুইটারে দিয়েছিলেন। সঙ্গে লেখেন, 'গ্য়ালারিতে অসম্ভব ঠান্ডা মাথায় কাজ করে চলা মানুষগুলিকে অজস্র ধন্যবাদ। যে কোনও বিপর্যয়কে ওঁরা আগে থেকে তৈরি চিত্রনাট্য হিসেবে দেখাতে পারেন।' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গিয়েছে। সঞ্চালককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। তাঁদের মতে, যে পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ভিক্টোরিয়া ক্যামেরার খামখেয়ালিপনা সামাল দিয়েছেন, তা কুর্নিশের যোগ্য। এক নেটিজেন লেখেন, 'দুরন্ত সামলেছেন। আপনাকে ফাইভ স্টার।' কারও আবার মন্তব্য, 'বখাটে' ক্যামেরার সঙ্গে যুঝে ওঠার সময়ও সঞ্চালক যে ভাবে হাসিখুশি ছিলেন, তার প্রশংসা না করে পারা যায় না। সব মিলিয়ে ক্যামেরার-কীর্তির পর এই ভিডিও দুরন্ত হিট সোশ্য়াল মিডিয়ায়। 

আরও পড়ুন:বাইশ গজে ব্যাটিং বিক্রম দেখে শুভমনের নতুন নাম দিলেন গাওস্কর

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget