এক্সপ্লোর

Note to PM Modi: ‘প্রবল যানজট, খারাপ রাস্তা…’, কাঁচা হাতের লেখায় মোদিকে চিঠি লিখে ‘সাহায্য’ চাইল ৫ বছরের বালিকা

Bengaluru 5 YO Girl: এই ছোট্ট ৫ বছরের মেয়েটির নাম জানা গিয়েছে আর্যা। সে অত্যন্ত নিরীহভাবে নম্রতার সঙ্গে ব্যাখ্যা করেছে সেই চিঠিতে যে এই যানজটের কারণে রোজই তাঁর স্কুল যেতে দেরি হয়ে যায়।

বেঙ্গালুরুর এক ৫ বছর বয়সী বালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি হৃদয়গ্রাহী চিঠি লিখেছে বলে জানা গিয়েছে, আর সেই চিঠিতে সেই মেয়েটি প্রধানমন্ত্রীর কাছে একটি সাহায্য চেয়েছেন। চিঠিতে কী লেখা ছিল ? শহরের বাজে যানজটের পরিস্থিতি আর খারাপ রাস্তাঘাটের সমাধান খুঁজে বের করার জন্য সেই বালিকাটি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে এবং অনুরোধ করেছে যাতে তিনি এই সমস্যার দ্রুত সমাধান করেন।

এই ছোট্ট ৫ বছরের মেয়েটির নাম জানা গিয়েছে আর্যা। সে অত্যন্ত নিরীহভাবে নম্রতার সঙ্গে ব্যাখ্যা করেছে সেই চিঠিতে যে এই যানজটের কারণে রোজই তাঁর স্কুল যেতে দেরি হয়ে যায়। মেয়েটির বাবা অভিরূপ চ্যাটার্জি এক্স হ্যান্ডলে মেয়েটির চিঠির ছবি তুলে পোস্ট করেছেন এবং ছবির ক্যাপশনে লিখেছেন যে ‘প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফর করছেন। আমার ৫ বছর বয়সী মেয়েটি অবশেষে ট্রাফিক ঠিক করার সুযোগ হিসেবে এটিকে দেখছে।’ ১০ অগাস্ট তারিখে লেখা এই ছোট্ট চিঠিতে ৫ বছরের মেয়েটি লিখে রেখেছিল – নরেন্দ্র মোদিজি, প্রচুর যানজট। স্কুল এবং অফিসে যেতে আমাদের রোজই দেরি হয়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ। দয়া করে সাহায্য করুন।’ আর্যা তাঁর নাম, বয়স এবং শহর লিখে স্বাক্ষর করেছেন এই চিঠির নিচে। আর একটি হার্ট ইমোজি, একটি ফুলের ছবিও এঁকেছে সেই মেয়েটি।

এই হৃদয়গ্রাহী পোস্টটি মন কেড়েছে বহু নেটিজেনের। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে ৬ লক্ষেরও বেশি ভিউজ এসেছে। অনেকেই ছোট্ট মেয়েটির প্রচেষ্টার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বেঙ্গালুরুর যানজট নিয়ে তাঁর অভিযোগের সঙ্গে জোরালোভাবে দাবি তুলেছেন রাস্তা সংস্কারের জন্য। অনেকেই লিখেছেন যে এই ছোট্ট মেয়েটি যা লিখেছে তা বহু মানুষের বড় সমস্যা। বিশেষ করে অফিসযাত্রী এবং অভিভাবকদের। জ্যামে যারা ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে থাকেন এই চিঠি যেন তাদেরই প্রতিদিনের হতাশার ফসল।

আর্যার সুন্দর হাতের লেখা এবং নিখুঁত বানান অনেক সমাজমাধ্যম ব্যবহারকারীকেও মুগ্ধ করেছে। একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘স্যার আপনার মেধাবী মেয়ে এলকেজি শুরু করার আগে নিখুঁত বানান এবং ব্যাকরণ সহ কার্সিভ ইংরেজি হস্তাক্ষরে লিখেছে চিঠি। এই জন্য আমি আপনাকে অনেক অভিনন্দন জানাই, সে কি পরবর্তী গুগলের সিইও ?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন যে তাঁর আশা একদিন প্রধানমন্ত্রী সেই বালিকার সঙ্গে দেখা করবেন। আর তাঁর ইচ্ছে পূরণ হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget