এক্সপ্লোর

Inspirational Story: সোনার চেন ফেলে গিয়েছিলেন মহিলা যাত্রী, বাড়ি গিয়ে ফেরত দিলেন অটোচালক

Bengaluru Auto-Rickshaw Driver: একটা আস্ত সোনার চেন ফেলে গিয়েছিলেন এক যাত্রী (Inspirational Story) আর তা ফেরত দিতেই সেই যাত্রীর পিছন পিছন তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন সেই অটোচালক।

Viral News: সময় যত এগোচ্ছে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ যেমন বাড়ছে, তার পাশাপাশি আবার মানবতার চরম দৃষ্টান্তও তুলে ধরছে মানুষ নিজেই। মায়া, মমতা, করুণার পৃথিবীর মানুষেরা বারবার নিজেদের প্রমাণ করে যান। অটোতে, গাড়িতে বা ক্যাবে ফেলে যাওয়া জিনিস (Viral News) অনেক সময় পাওয়া যায় না, আবার অনেক সময়েই সেই গাড়িচালক নিজেই তা ফেরত দেন যাত্রীদের। এমনই এক মানবিক নজির গড়লেন বেঙ্গালুরুর এক সামান্য অটো-রিকশা চালক। সামান্য কোনো জিনিস নয়, একটা আস্ত সোনার চেন ফেলে গিয়েছিলেন এক যাত্রী (Inspirational Story) আর তা ফেরত দিতেই সেই যাত্রীর পিছন পিছন তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হন সেই অটোচালক। আর এই ঘটনায় সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে, আজকের দিনেও এমন সততার উদাহরণ সত্যিই নজর কাড়ে।

সেই অটোর যাত্রী চিত্রা এই ঘটনা এবং সেই অটোচালকের সম্পর্কে নিজে সমাজমাধ্যমে জানাতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর। বহু শেয়ার হয়েছে এই ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োতে দক্ষিণী ভাষায় সেই যাত্রী চিত্রা ক্যামেরায় দেখান সেই অটোচালককে এবং ক্যামেরার পিছন থেকে সমগ্র ঘটনার বর্ণনা করে যান। তিনি বলতে থাকেন, 'এই হল গিরিশ, একজন অটোচালক যিনি আমাকে খুঁজে খুঁজে আমার বাড়িতে এসে হারিয়ে যাওয়া সোনার চেন ফেরত দিয়েছেন। আমি গতকাল মাইসোর থেকে বেঙ্গালুরুতে ফিরেছি, আর আসার পথেই আমার সোনার চেন হারিয়ে ফেলেছিলাম। আমি ভেবেও পাচ্ছিলাম না যে কোথায় হারাল আমার সোনার চেনটা। আর আমাকে অবাক করে দিয়ে এই অটোচালক গিরিশ আমার দরজায় টোকা দেন, আর আমাকে হাতে তুলে দেন সেই সোনার চেন যা আমি তাঁর অটোতেই ফেলে এসেছিলাম। তাঁর মত খুব কম অটোচালকই আছেন এই দুনিয়ায়।'

তিনি জানান যে তালিরু ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালান তিনি যেখানে মহিলাদের অটো চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। আর বহু নেটিজেনের কাছ থেকে মানবিকতার জন্য প্রশংসিত হয়েছেন গিরিশ। অনেকে আবার লেখেন যে মহিলাদের স্বনির্ভর করে তোলার যে মহান কাজ করছেন চিত্রা, তাঁর জন্যই গিরিশের মত ভাল মানুষের মাধ্যমে আজ এই উপকার পেলেন তিনি। অনেকেই বলেছেন যে আজকের দিনে কর্ণাটকে গিরিশের মত মানুষ খুব কমই আছেন। তাঁর সততা নিয়ে সকলেই সরব সমাজমাধ্যমে।

আরও পড়ুন: Viral Video: ঘর থেকে চুরি ২৫০ গ্রাম আলু, মেজাজ হারিয়ে পুলিশ ডাকলেন ইনি, তার পর... 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget