এক্সপ্লোর

Viral Video: ঘর থেকে চুরি ২৫০ গ্রাম আলু, মেজাজ হারিয়ে পুলিশ ডাকলেন ইনি, তার পর...

UP Potato Theft: দীপাবলির রাতে উত্তরপ্রদেশের কোতোয়ালি শহরের ঘটনা।

লখনউ: দীপাবলির রাতে হঠাৎ ফোন পুলিশের কাছে। বাড়িতে চোর ঢুকেছে, শীঘ্র আসতে হবে বলে আর্তি ওপার থেকে। ফোন পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তন্নতন্ন করে খুঁজেও চোরের নাগাল যদিও মেলেনি। কিন্তু কী চুরি গিয়েছে জেনে বাকরুদ্ধ হয়ে পড়ল খোদ পুলিশ। বাড়ির কর্তাকে কী বলা উচিত বুঝে উঠতে পারলেন না কেউই। সেই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video) 

দীপাবলির রাতে উত্তরপ্রদেশের কোতোয়ালি শহরের ঘটনা। মন্নপুরবা থেকে থানায় ফোন করেন স্থানীয় বাসিন্দা বিজয় বর্মা। বাড়িতে চোর ঢুকেছে বলে ফোনে পুলিশকে জানান তিনি। সেই মতো ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান পুলিশ কর্মীরা। কিন্তু সেখানে গিয়ে চোরের দেখা পাননি তাঁরা। কী ঘটেছে, কী চুরি গিয়েছে জানতে গৃহস্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁর। কিন্তু গৃহস্বামীর কথা শুনে মুখে ফুটল না পুলিশেরও। কী বলা উচিত, বুঝে উঠতে পারলেন না তাঁরাও। (UP Potato Theft)

বিজয়ের সঙ্গে পুলিশের কথোপকথনের ওই দৃশ্য কোনও এক ব্যক্তি ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে। কারণ চুরির যে বর্ণনা দিয়েছেন বিজয়, তা শুনে হতবাক সকলে। ওই ভিডিওয় এক পুলিশ কর্মী বিজয়কে প্রশ্ন করেন, "তুমি ফোন করেছিলে? কী নাম তোমার?" বিজয় নাম বলার পর বিশদ তথ্য জানতে চান ওই পুলিশ কর্মী।

ভিডিওয় বিজয়কে বলতে শোনা যায়, "আমি ৪টের সময় বাড়িতে আলুর খোসা ছাড়িয়ে রেখে গিয়েছিলাম। ভাবলাম, বাইরে থেকে একটু খানাপিনা সেরে এসে রাঁধব। এসে দেখলাম আলু গায়েব হয়ে গিয়েছে। এটা পারিবারিক অশান্তি।" এতদূর শুনে ওই পুলিশ কর্মী জানতে চান, "কত আলু ছিল? এক কেজি-দু'কেজি?" জবাবে বিজয় বলেন, "আমি একার জন্য রাঁধি। কত হবে, ২৫০-৩০০ গ্রাম!" ওই পুলিশ কর্মী এতে প্রতিক্রিয়া জানান, "কারও উপর সন্দেহ আছে?" বিজয় বলেন, "সে কী করে বলব!"

রীতি মতো ধৈর্য সহকারে এর পর ওই পুলিশ কর্মী জানতে চান, "কোন মদ পান কর তুমি? নেশা আছে কি?" জবাবে বিজয় বলেন, "ঠেকে গিয়ে একটু খাই। হালকা নেশা আছে। পরিশ্রম করি, মজুরি পাই। সারাদিন খাটা-খাটুনির পর সেই টাকায় একটু-আধটু পান করি। কিন্তু সেটা আসল কথা নয়। আমার আলু খুঁজে দিতে হবে।" ওই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পরই ভাইরাল হয়ে গিয়েছে। 

ভিডিওয় ওই কথোপকথন শুনে অনেকের বিশ্বাসই হয়নি প্রথমে। একজন লেখেন, '২৫০ গ্রাম আলু। চিন্তার বিষয় বইকি! আলুর নিরাপত্তা নিয়ে অবশ্যাই ভাবতে হবে। আলু যে এখন সোনা, কতজনই বা জানেন? ওই গ্রামে নিশ্চয়ই ক্রাইম ড্রামা চলছে।' আর একজন লেখেন, 'মদ খাননি বলুন, নইলে সেনা ডাকবে'। তৃতীয় এক ব্যক্তি লেখেন, 'পুলিশ সাধারণ মানুষের সেবক। ওই ব্যক্তি তা অক্ষরে অক্ষরে মেনেছেন'। সর্বনিম্ন কত গ্রাম ওজনের জিনিস খোয়া যাওয়ার পর্যন্ত পুলিশকে ফোন করা যায়, কেউ কেউ এমন প্রশ্নও করেন। 

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget