এক্সপ্লোর

Butter Chicken: সব ঝামেলার মূলে বাটার চিকেন ! তাই নিয়ে আদালতে মামলা ? কিন্তু কেন ?

Desi Recipe: বাটার চিকেন আর ডাল মাখানি নিয়ে বিস্তর আইনি ঝামেলায় জড়িয়েছে দুই ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। কে আবিষ্কার করেছে এই রেসিপি, তা নিয়েই বিবাদ ? কী রায় দিল দিল্লি আদালত ?

কলকাতা: কে আবিষ্কার করেছে বাটার চিকেন জানেন ? খাওয়ার সময় তো চেটেপুটে খান সকলেই। কিন্তু এই দুর্ধর্ষ রেসিপি যে কে আবিষ্কার করেছে, তা নিয়ে একটা আস্ত মামলা দায়ের হয়ে গিয়েছে আদালতে জানেন ? দিল্লির দুই ঐতিহ্যবাহী রেস্তোরাঁর মধ্যে সম্প্রতি এ নিয়ে বিস্তর বাকবিতণ্ডা শুরু হয়। দুই তরফেই দাবি যে বাটার চিকেনের রেসিপি তাঁদের আবিষ্কার। শুধু বাটার চিকেন (Butter Chicken Lawsuit) নয়, সঙ্গী দোসর ডাল মাখানিও (Dal Makhani)। এই দুই রেসিপির আবিষ্কারে কৃতিত্ব কার তা নিয়ে মামলা দায়ের হয়েছে দিল্লি উচ্চ আদালতে। কিন্তু কেন ?

দিল্লির দুই বিখ্যাত রেস্তোরাঁ মোতিমহল এবং দায়রাগঞ্জ, এদের মধ্যেই ঝামেলা বাটার চিকেন আর ডাল মাখানির কৃতিত্ব নিয়ে। চলছে আইনি লড়াইও। মোতিমহল রেস্তোরাঁর দাবি, ১৯৩০ সালে কুন্দন লাল গুজরাল যখন প্রথম পেশোয়ারে তাঁদের এই রেস্তোরাঁর প্রথম আউটলেট খোলেন, তখনই তিনি বাটার চিকেনের (Butter Chicken Lawsuit) এই অভিনব রেসিপি বানিয়েছিলেন। তখনও দিল্লিতে তাঁদের আউটলেট খোলেনি। দায়রাগঞ্জ রেস্তোরাঁর বিরুদ্ধে দিল্লি আদালতে (Delhi HC) তারা একটি ২৫৭২ পাতার অভিযোগপত্রের সঙ্গে মামলা দায়ের করেছেন এবং ২৪ লক্ষ ডলার ক্ষতিপূরণও দাবি করেছে মোতিমহল। মোতিমহলের ম্যানেজিং ডিরেক্টর মণীশ গুজরাল জানান, 'কারও ঐতিহ্য নিজের বলে দাবি করা যায় না। পাকিস্তানে থাকার সময়েই আমার ঠাকুরদা এই ডিশ আবিষ্কার করেছিলেন।' মোতিমহলের ঐতিহ্য বেশ সমৃদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও এই রেস্তোরাঁতে এসে খাওয়া-দাওয়া করেছিলেন বলে জানা যায়।

অন্যদিকে দায়রাগঞ্জের দাবি, ১৯৪৭ সালে কুন্দন লাল গুজরাল এবং কুন্দন লাল জাগ্‌গি দুজনে মিলে দিল্লিতে এই দায়রাগঞ্জ রেস্তোরাঁ খোলেন এবং সেখানেই প্রথম এই রেসিপি (Butter Chicken Lawsuit) বানানো হয়। আদালতে নিজেদের বক্তব্যের প্রেক্ষিতে সেই সময়কার একটি হাতে লেখা চুক্তিপত্রও তারা জমা করেছেন যেখানে স্পষ্ট দুই ব্যক্তির পারস্পরিক সহযোগিতার কথা।

তন্দুরি চিকেনকে টমেটো গ্রেভি আর ক্রিম, বাটার সহযোগে রান্না করা এই অসাধারণ লোভনীয় বাটার চিকেন (Butter Chicken Lawsuit) 'টেস্ট অ্যাটলাস'-এর নিরিখে বিশ্বের সুস্বাদু খাবারের মধ্যে ৪৩তম স্থান অধিকার করেছে। ভারতের মধ্যে এই রেসিপিটি দ্বিতীয় সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। দিল্লি আদালতে দায়ের হওয়া এই মামলার প্রথম শুনানি হয়েছিল গত সপ্তাহেই। পরের শুনানির তারিখ ঘোষিত হয়েছে আগামী মে মাসে।  

আরও পড়ুন: World Without Oxygen: মাত্র ১০ সেকেন্ড অক্সিজেন না থাকলেই ঘটবে এই ভয়ঙ্কর ঘটনাগুলি ! সবটা জানলে শিউরে উঠবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget