এক্সপ্লোর

China Restaurant Fire: চিনের রেস্তোরাঁয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ! পুড়েই মারা গেলেন ২২ জন, আহত ৩

China Restaurant Fire Killed 22: ঘটনাস্থলের ছবি থেকে দেখা যাচ্ছে যে দোতলা সেই রেস্তোরাঁর জানালা দরজা দিয়ে ঝলসে উঠছে আগুন, বাইরে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা।

Chinese Restaurant: চিনের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ২৯ এপ্রিল ঘটেছে এই ঘটনা। অগ্নিকাণ্ডে পুড়েই মারা গিয়েছেন ২২ জন এবং গুরুতরভাবে আহত হয়েছেন ৩ জন। উত্তর চিনের লিয়াওয়াংয়ে ঘটেছে এই দুর্ঘটনা। আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকাবাসীদের মধ্যে। কেন এই আগুন লাগল, কীভাবে ছড়াল বিধ্বংসী (China Restaurant Fire) আগুন, তা এখনও জানা যায়নি। আজ দুপুরেই হঠাৎ করেই আগুন লাগে এই রেস্তোরাঁয় এবং কিছুক্ষণের মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের ছবি থেকে দেখা যাচ্ছে যে দোতলা সেই রেস্তোরাঁর জানালা দরজা দিয়ে ঝলসে উঠছে আগুন, বাইরে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। চিনে প্রায়ই বাণিজ্যিক জায়গাগুলিতে এই ধরনের দুর্ঘটনা লেগেই থাকে। এর মূল কারণ (China Restaurant Fire) বেশিরভাগ সময়েই সেখানকার কর্মীদের নিরাপত্তা ব্যবস্থায় নজর না দেওয়া, উপযুক্ত প্রশিক্ষণের অভাব এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ।

খুব খারাপ পরিকাঠামো, বেআইনিভাবে রাখা রাসায়নিক, আপদকালীন প্রস্থানের জায়গার অভাব, দুর্নীতির কারণে অগ্নিনির্বাপক যন্ত্র বা ব্যবস্থাপনার অভাব এই ধরনের বিপর্যয়ের মূল কারণ বলেই জানা গিয়েছে। রান্নাঘরে যদি আগুন লেগে থাকে, তাহলে তা মূলত প্রাচীনপন্থী খোলা অগ্নিকুণ্ডের উপরে লোহার কড়াইয়ে রান্নার কারণে ঘটে থাকবে। চিনের (China Restaurant Fire) বেশিরভাগ মানুষ ডিনারে হটপট নামের একটি খাবার খেতে খুবই পছন্দ করেন যেখানে মাংস ও সবজি খোলা আগুনের উপরেই রান্না করা হয়।

উত্তর চিনের একটি প্রদেশ লিয়াওয়াং মূলত চিনের রাস্ট বেল্টের একটি অংশ। এটি আদপে চিনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, বলা ভাল ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউজ যা অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই মাসে এই নিয়ে দুবার মারাত্মক অগ্নিকাণ্ড ঘটল। এর আগে ৯ এপ্রিল উত্তর চিনের হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ঝলসে মারা যান ২০ জন বৃদ্ধ নাগরিক। হেবেই প্রদেশের চেংডে সিটির লংঘুয়া কাউন্টিতে এই নার্সিং হোমে যখন আগুন লাগে তখন গোটা বাড়িতে ৩৯ জন প্রবীণ নাগরিক ছিলেন।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যা এএফপি যাচাই করেছে সত্য বলে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি দোতলা রেস্তোরাঁ দাউদাউ করে আগুনে জ্বলছে। কালো জ্বলন্ত আগুনের ধোঁয়া আকাশে উঠে আসছে কুণ্ডলী পাকিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget