এক্সপ্লোর

Wisdom Tooth Operation Goes Wrong: আক্কেল দাঁত তুলতে গিয়ে মারাত্মক কাণ্ড, ডাক্তারের ভুলে প্রাণ গেল তরুণীর, হাসপাতালেই চরম সিদ্ধান্ত

Viral News: চিনের পূর্বে অবস্থিত আনহুয়েই প্রদেশ থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: আক্কেল দাঁত তুলতে গিয়েছিলেন। কিন্তু তার মূল্য জীবন দিয়ে চোকাতে হল এক তরুণীকে। অভিযোগ, আক্কেল দাঁতের জায়গায় ভুল করে অন্য় দাঁত তুলে ফেলেন দন্ত চিকিৎসক। সেই দাঁত পুনরায় বসাতে গিয়ে তরুণীর অন্য দাঁতেরও ক্ষতি হ। কোনও রকম অ্যানাস্থেসিয়া ছাড়াই চলে কাটাছেঁড়া। পরবর্তীতে মুখ ফুলে যায় তরুণীর। যন্ত্রণা সহ্য করতে না পেরে ফের হাসপাতালে ছুটে যান তিনি। কিন্তু ওই চিকিৎসক দায় নিতে চাননি। শেষ পর্যন্ত হাসপাতালেই আত্মঘাতী হন ওই তরুণী। (Wisdom Tooth Operation Goes Wrong)

চিনের পূর্বে অবস্থিত আনহুয়েই প্রদেশ থেকে এই ঘটনা সামনে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১২ মার্চ Anqing Municipal হাসপাতালে আক্কেল দাঁত তুলতে গিয়েছিলেন ৩৪ বছর বয়সি Miss Wu. কিন্তু আক্কেল দাঁত তোলার পরিবর্তে, পাশের অন্য একটি দাঁত তুলে ফেলেন হাসপাতালের দন্ত চিকিৎসক। ভুল বুঝতে পেরে দাঁতটিকে পুনরায় আগের জায়গায় বসানোর চেষ্টা করেন তিনি। অ্যানাস্থেসিয়া ছাড়াই দেড় ঘণ্টা ধরে চলে সেই অস্ত্রোপচার। দাঁতটিকে বসিয়ে সেই দাঁতের সঙঅগে পাশের দাঁতগুলিকে তার দিয়ে বেঁধে দেন। (Viral News)

এতে হিতে বিপরীত হয় বলে অভিযোগ ওই তরুণীর পরিবারের। তারা জানিয়েছে, তরুণীর মুখ অস্বাভাবিক রকম ফুলে যায়। তীব্র যন্ত্রণায় ককিয়ে কাতরাচ্ছিলেন তিনি। দু'চোখের পাতা এক করতে পারেননি মুহূর্তের জন্যও। সেই অবস্থায় বেশ কয়েক দিন কাটানোর পর ১৭ মার্চ ফের হাসপাতালে হাজির হন ওই তরুণী। কিন্তু ওই চিকিৎসক ভুল স্বীকার করেননি। হাসপাতালের তরফে কোনও ভাবে সাহায্য করা হয়নি তাঁকে। 

এর পর হাসপাতালে দাঁড়িয়েই নিজের ফোনে একটি ভিডিও রেকর্ড করেন ওই তরুণী। ভিডিওয় তাঁকে বলতে শোনায়, "প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে প্রতারণা হয়েছে। আজ ৩৪ বছর বয়সে আমার এই অবস্থা। Anquing Municipal হাসপাতাল আমার ক্ষতি করেছে। আজ এখানেই নিজেকে শেষ করে দেব আমি।" এর পরই হাসপাতালের ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে ওই তরুণী আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। 

Miss Wu-র ভাই জানিয়েছেন, তাঁর বোনের মেডিক্যাল রেকর্ডও বিকৃত করা হয়। তাঁর বক্তব্য, "বোন তখন বুঝতে পারেনি। পরে অন্য হাসপাতালে যায়। এক্স রে দেখে বুঝতে পারে ওই চিকিৎসক কী কাণ্ড ঘটিয়েছেন।" ওই যুবক জানিয়েছেন, আক্কেল দাঁতের গোড়ায় অ্যানাস্থেসিয়া দেওয়া হলেও, সেই দাঁত তোলেননি দন্ত চিকিৎসক। বরং পাশের একটি দাঁত তোলেন এবং পুনরায় তা বসান। ওই দাঁতটিতে কোনও রকম অ্যানাস্থেসিয়া দেওয়া হয়নি। গায়ের জোরে সেটিকে তোলেন এবং পুনরায় খোঁড়াখুঁড়ি করে বসান। 

Anquing Municipal হাসপাতালের দন্তবিভাগের তরফে এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, ওই দন্ত চিকিৎসক আপাতত কোনও রোগী দেখছেন না। হাসপাতালের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হেলথ কমিশন এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। Miss Wu-র স্বামী জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছেন। প্রাথমিক ভাবে যে তথ্য হাতে এসেছে, তাতে গোটা বিষয়টিকে অপরাধ হিসেবেই দেখছেন তদন্তকারীরা। মৃতার এক সন্তান রয়েছে, যার অটিজম আছে। তাঁর পরিবার অভিযুক্ত চিকিৎসকের কড়া শাস্তির দাবি জানিয়েছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget