এক্সপ্লোর

Menstrual Leave: পিরিয়ডসের কারণে ছুটি চেয়েছিল ছাত্রী, ট্রাউজার খুলে প্রমাণ দেখানোর নির্দেশ বিশ্ববিদ্যালয়ের !

Chinese University Asks Proof for Menstrual Leave: ১৫ মে একটি ভিডিয়ো পোস্ট করে সেই ছাত্রী প্রকাশ্যে দাবি করেন যে তাঁর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্লিনিক তাঁকে তাঁর ট্রাউজার খুলতে বাধ্য করিয়েছিল।

Menstrual Leave: বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক ছাত্রী তাঁর মাসিক চলাকালীন যন্ত্রণা এবং প্রবল অস্বস্তির কারণে ছুটির আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আর তাঁর সেই ছুটি মঞ্জুর করার আগে মাসিকের প্রমাণ হিসেবে তাঁকে ট্রাউজার খুলতে বাধ্য করানো হয়। আর এভাবে তাঁর ছুটির কারণের প্রমাণ দেখতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে।

বেজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজির গেংডান ইনস্টিটিউটে ঘটেছে এই কদর্য ঘটনা। এই ছাত্রীর অভিযোগ জানানোর পরে এই শিক্ষাপ্রতিষ্ঠান এখন চরম নিন্দার মুখে। এই ছাত্রী জানিয়েছিল যে মাসিক চলাকালীন তাঁর অস্বস্তি হচ্ছে, যন্ত্রণাও হচ্ছে আর তাই অসুস্থতার খাতিরে ছুটি চেয়েছিল, কিন্তু তাঁকে তাঁর এই অবস্থার প্রমাণ দেখাতে হয় বিশ্ববিদ্যালয়ে।

১৫ মে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে সেই ছাত্রী প্রকাশ্যে দাবি করেন যে তাঁর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্লিনিক তাঁকে তাঁর ট্রাউজার খুলতে বাধ্য করিয়েছিল, যাতে বোঝা যায় যে আদৌ তাঁর মাসিক চলছে কিনা। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্র এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এই ভিডিয়োতে উক্ত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে জিজ্ঞাসা করছিলেন যে মাসিক চলছে কিনা তা জানার জন্য এই ধরনের পরীক্ষা কি সবার সঙ্গেই করা হয় ? সেই কর্মী তাঁকে জানান যে এটি স্কুলের নীতি। কিন্তু নিজের কথার সাপেক্ষে কোনও লিখিত প্রমাণ বা বিবৃতি তিনি দেননি। সেই মহিলা কর্মী জানান, 'এটা আমার ব্যক্তিগত কোনও নিয়ম নয়, এটা প্রতিষ্ঠানের নিয়ম'।

কোনও হাসপাতালে নিয়ে গিয়ে সেই ছাত্রীকে পরীক্ষা করানোর বদলে সেই কর্মী ছাত্রীকে জানান যে এই ক্যাম্পাসের মধ্যেই মাসিকের পরীক্ষা না হলে ছুটির আবেদন মঞ্জুর করা যাবে না। পরে সেই ছাত্রী সমাজমাধ্যমে আরও একটি ভিডিয়ো শেয়ার করেন এবং সেখানে দেখা যায় তিনি হাসপাতালে গিয়ে যথাযথ পেপারওয়ার্ক করেন। তিনি ভিডিয়োতে বলেন, 'আমি শুধু চাইছিলাম মহিলারা তাদের মাসিকের সময় কীভাবে ন্যায্য ছুটি চাইতে পারেন তার জন্য একটি বিবেচ্য নীতিমালা তৈরি করা হোক'।

১৬ মে একটি বিবৃতিতে সেই প্রতিষ্ঠান দাবি করেছে যে মেডিকেল প্রক্রিয়া সঠিকভাবে মেনে চলা হয়েছে এবং কোনও খারাপ কাজ করা হয়নি। এমনকী সেই প্রতিষ্ঠানের তরফে এও জানানো হয়েছে যে তারা ছাত্রীর করা সেই ভিডিয়োর বিরুদ্ধে মামলাও দায়ের করবেন কারণ ভিডিয়োতে সত্যের অপলাপ করা হয়েছে। বিবৃতিতে এও জানানো হয় যে তাদের কর্মীরা ছাত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, তারপর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলে তাঁর অনুমতি নিয়েই, কোনও সরঞ্জাম বা ফিজিক্যাল পরীক্ষা করা হয়নি।

এই প্রতিষ্ঠানের এক কর্মী যার নাম জু, তিনি জানান যে এই নিয়ম মূলত বানানো হয়েছে অসুস্থতার ছুটির যাতে অপব্যবহার না করা হয়। কারণ সেই প্রতিষ্ঠানে এর আগে অনেক ছাত্রী মিথ্যে মাসিকের অজুহাত দিয়ে এই ছুটির আবেদন করেছিলেন।

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget