এক্সপ্লোর

Cyber Fraud : পাকিস্তান থেকে সাইবার প্রতারণার ছক , পাল্টা চালে কুপোকাত প্রতারকই ! শিখে নিন আপনিও

পাকিস্তান থেকে  আসা একটি স্ক্যাম-কলের জবাবে এক ব্যক্তি যা করলেন, তা নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ! 

সাইবার প্রতারকদের জালে পা না দিতে ভারত সরকার ক্রমাগত সতর্কতা প্রচার চালাচ্ছে। এরই মধ্যে ছলে-বলে-কৌশলে ফাঁদে ফেলার প্রচেষ্টাও জারি রেখেছে জালিয়াতরা। তবে মানুষও যে একটু একটু করে সতর্ক হচ্ছে, তার প্রমাণ মিলছে হালফিলের কয়েকটি ঘটনায়।  পাকিস্তান থেকে  আসা একটি স্ক্যাম-কলের জবাবে এক ব্যক্তি যা করলেন, তা নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ! 

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে shivaroraji নামে এক ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতে  পাকিস্তান থেকে একটি স্ক্যাম কলের জবাব কীভাবে দিয়েছেন, তা বোঝাতে শেয়ার করেছেন একটি ভিডিও। শিব অরোরা, এই ভিডিও শেয়ার করে যেমন স্ক্যামারদের জব্দ করার কৌশলও দেখিয়েছেন, তেমন  অন্যদের সতর্ক থাকতে বলেছেন।

হোয়াটসঅ্যাপে তাঁর কাছে একটি কল আসে। ডিপি তে ছিল এক পুলিশ অফিসারের ছবি। একটি পাকিস্তানি নম্বর থেকে ফোনটি আসে। ফোন করে বলা হয়,  তাঁর পরিবারের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাড়াতে গেলে দিতে হবে অনেকটা অর্থ।  এই কল যে ভুয়ো , ততক্ষণে টের পেতে শুরু করেছেন তিনি। ওই পুলিশ অফিসার পরিচয় দেওয়া ব্যক্তি মিস্টার অরোরাকে জিজ্ঞাসা করে শুরু করলেন, " আপনার ছেলের নাম বলুন ! তার সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি " 

এই ধরনের কল যে সাইবার-কেলেঙ্কারির টোপ হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই সচেতন করতে শুরু  করেছে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। ফোনের পারে থাকা ব্যক্তিও তাই আঁচ করতে পারেন কলটি ভুয়ো। কিন্তু তিনি, স্ক্যামারকেই ল্যাজে খেলানোর চেষ্টা করেন। বলেন, ওর নাম শিব, মোরাদাবাদে থাকে। ছেলেটি তাঁর সম্পর্কে নাতি হয়। স্ক্যামার বলে, আপনি শিবের কে হন ? তিনি বলেন, দিদা ! তখন প্রতারক বলে,নানা ছেলের মাযকে ফোন দিন !  

তখন তিনি বাড়ির একজন মহিলাকে ডাকেন। তাঁকে বিষয়টি বুঝিয়ে ফোনটা ধরিয়ে দেন। ওপারের কণ্ঠ বলতে থাকে, পুলিশ আপনার ছেলে শিবকে গ্রেফতার করেছে। বলে আরেকজনকে ফোন দেওয়া হয়। সে নাটকীয়ভাবে কাঁদতে শুরু করে। অতিরঞ্জিত কণ্ঠ স্বরে বলে "মামমা, মামা..." !  তাতেই হাসির রোল ওঠে ফোন পাওয়া অরোরা পরিবারে। 

শিব অরোরা ইনস্টাগ্রামে এই কথোপকথনেরই একটি ভিডিও পোস্ট করেন।  'আমি আজ পাকিস্তানের একটি নম্বর থেকে একটি কল পেয়েছি। সেখানে পুলিশ অফিসারের ছবিও দেখা গিয়েছে।  তারা দাবি করে, আমার এক প্রিয়জনকে গ্রেফতার করা হয়। তারপর তাদের মুক্তির জন্য অর্থও দাবি করা হয়।'সেই সঙ্গে শিব সতর্ক করে দেন,  জালিয়াতরা মূলক টার্গেট করছে দুর্বল মানুষদের, বিশেষ করে বয়স্কদের ।  অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের এই প্রতারণা-কল সম্পর্কে সতর্ক করুন।' তিনি আরও লেখেন, কারো সঙ্গে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, কোনও অর্থ স্থানান্তর করবেন না।  এমন কল পেতে পুলিশকে জানান' 

 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget