এক্সপ্লোর

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

Asaduddin Owaisi: ভুল করে গার্ড অফ অনার আসাদউদ্দিন ওয়েইসিকে? ভিডিও ভাইরাল।

লখনউ: গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানোর কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিকে। তার বদলে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে। ভুলবশত তাঁকে গার্ড অফ অনার দেওয়া হল উত্তরপ্রদেশে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েইসিকে বিচারপতি ভেবেই বসেন দায়িত্বপ্রাপ্তরা। তাতেই এই কাণ্ড ঘটে যায়। (Asaduddin Owaisi)

উত্তরপ্রদেশের সহারনপুর থেকে এই ঘটনা ঘটেছে। শনিবার সহারনপুর সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি। সেই সময় তাঁকে দেখে শশব্যস্ত হয়ে ওঠেন সকলে। শুরু হয় ওয়েইসিকে গার্ড ওফ অনার দেওয়া। অত্যন্ত বিনীত ভাবেই গার্ড অফ অনার গ্রহণ করেন ওয়েইসি। স্যালুট করে, ধন্যবাদ জানিয়ে পিছনও ঘুরতে যাচ্ছিলেন মাঝে। কিন্তু তখনও শেষ হয়নি গোটা প্রক্রিয়া। ফলে বের দাঁড়িয়ে পড়তে হয় ওয়েইসিকে। (Uttar Pradesh News)

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

জানা গিয়েছে, এদিন গাড়ি-কনভয় নিয়েই সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি। সেখানে পৌঁছনোর কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরও। কিন্তু বিচারপতির আগে পৌঁছে যান ওয়েইসি। কনভয়, দেহরক্ষী দেখেই তাঁকে গার্ড অফ অনার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। নিরাত্তাকর্মী, পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই এদিন সহারনপুর পৌঁছন AIMIM প্রধান ওয়েইসি। সেখানে ‘আজাদ সমাজ পার্টি’র প্রতিষ্ঠাতা তথা নাগিনার চন্দ্রশেখর আজাদের সঙ্গে বৈঠক ছিল তাঁরা। আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে জোট বেঁধেছেন তাঁরা। এদিন সার্কিট হাউসে পৌঁছন আজাদও। সেখানেই ওয়েইসিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোটা ঘটনায় প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও।

উত্তরপ্রদেশের রাজনীতিতে এতদিন দু’টি জোট ছিল-বিজেপি নেতৃত্বাধীন NDA এবং সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন I.N.D.I.A শিবির। NDA জোটে শামিল বিজেপি, আপনা দল (সোনেলাল), সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, নিষাদ পার্টি। I.N.D.I.A শিবিরে আবার রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস। কোনও জোটে না গিয়ে একক ভাবে বিরাজ করছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, আপনা দল (কমেরাবাদী)। সেই আবহেই তৃতীয় জোটের ঘোষণা করেছেন ওয়েইসি এবং আজাদ। বিজেপি বিরোধী শিবিরের দাবি, বিরোধীদের ভোট কাটাতেই বিজেপি-র 'বি টিম' হয়ে মাঠে নেমেছেন ওয়েইসি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget