এক্সপ্লোর

Life After Death: ‘শরীরের বাইরে বেরিয়ে নিজেকেই…’ ব্রেন সার্জারির সময় 'সাময়িক মৃত্যু' ! ১ ঘণ্টা পরেই ফেরে প্রাণ, ভয়ঙ্কর অভিজ্ঞতা গায়িকার

After Life Experience: সেই মহিলা ‘মৃত’ ছিলেন বলে দাবি করেছিলেন চিকিৎসকেরা। তাঁর মস্তিষ্ক ও শরীরে কোনও কার্যকলাপ ছিল না।

আজকের ঘটনা নয়। ১৯৯১ সালে মার্কিন গায়িকা এবং গীতিকার পাম রেনল্ডসের সঙ্গেই ঘটেছিল এই ঘটনা। আর তাঁর এই ঘটনার মধ্য দিয়েই মৃত্যু পরবর্তী জীবনের রহস্যের প্রতি আরও আকৃষ্ট হয়েছে বিশ্ববাসী। মস্তিষ্কের এক বিরল অস্ত্রোপচারের সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে পাম রেনল্ডসকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘণ্টাখানেক পরেই তাঁর প্রাণ ফিরে আসে। আর তারপরে তিনি জানান মৃত্যুর পরে এক উজ্জ্বল আলোর সম্মুখীন হয়েছিলেন তিনি, মৃত আত্মীয়দের সঙ্গে দেখা করেন পাম, এতদিন স্বর্গ বলে যা ভাবতেন তা চোখের সামনে দেখতে পান তিনি। আর তাঁর এই বর্ণনা পেশাদার চিকিৎসকদের হতভম্ব করে দেয়। তারপর থেকেই চিকিৎসক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে পরকালের অস্তিত্ব সম্পর্কে বিতর্ক শুরু হয়।

১৯৯১ সালে গায়িকা ও গীতিকার পাম রেনল্ডসের মস্তিষ্কের অ্যানুইরিজমের কারণে জটিল অস্ত্রোপচার দরকার হয়েছিল। এক্ষেত্রে তাঁর শরীরের তাপমাত্রা কমিয়ে আনা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে, রক্ত অপসারণ করে সাময়িকভাবে হৃৎপিণ্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়াকে বলা হয় ‘হাইপোথার্মিক কার্ডিয়াক অ্যারেস্ট’।

আর এই সময়েই সেই মহিলা ‘মৃত’ ছিলেন বলে দাবি করেছিলেন চিকিৎসকেরা। তাঁর মস্তিষ্ক ও শরীরে কোনও কার্যকলাপ ছিল না। তবে অস্ত্রোপচারের পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে পাম রেনল্ডস একটি অসাধারণ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। পাম ডাক্তারদের জানান যে অস্ত্রোপচারের সময় তিনি সচেতন ছিলেন এবং অপারেশন থিয়েটারে যা কিছু ঘটছে তা তিনি শুনতে পাচ্ছিলেন। তিনি ডাক্তারদের কথোপকথন ও ব্যবহৃত অস্ত্রোপচারের যন্ত্রপাতি সঠিকভাবে বর্ণনাও করেছিলেন। এছাড়াও তিনি দাবি করেন যে তিনি দেখেছিলেন যে নিজের শরীরের উপর দিয়ে তিনি যেন ভেসে বেড়াচ্ছিলেন। আর উপর থেকে সম্পূর্ণ অপারেশনটি দেখছেন তিনি।

পাম বর্ণনা করেছেন যে অস্ত্রোপচারের সময় একটি উজ্জ্বল আলো তাঁকে তাঁর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর তিনি যখন এই আলোর দিকে এগোচ্ছিলেন, সেই সময় পাম নিজের মৃত আত্মীয়দের দেখতে পান, তারা পামকে ডাকছিলেন। কিন্তু এক রহস্যময় ছায়া তাঁকে ফিরে আসার নির্দেশ দেয়। অবশেষে তিনি নিজের শরীরে ফিরে আসেন। এই বর্ণনা বিভ্রান্ত করে দিয়েছিল চিকিৎসকদের। অপারেশনের প্রধান নিউরোসার্জন ডা. মাইকেল সাবম পাম রেনল্ডসের এই দাবিগুলি তদন্ত করেছেন, এবং জানিয়েছেন যে তিনি যে সময় অজ্ঞান ছিলেন সম্পূর্ণরূপে কিন্তু তারপরেও তিনি সঠিকভাবে সমস্ত যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটারের বর্ণনা দিয়েছেন।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget