এক্সপ্লোর

Viral Video: গলায় ঝোলানো কিউআর কোড, অভিনব কায়দায় ভিক্ষা করতে দেখে তোলপাড় সমাজমাধ্যম

Digital Beggar: এক প্রতিবন্ধী ব্যক্তি ঠিক এভাবেই রাস্তায় রাস্তায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করছিলেন আর তাঁর ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তোলপাড় হয়ে যায় নেটপাড়া।

Digital Beggar:  ভারতে ডিজিটাল প্রযুক্তি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, দোকানে দোকানে এমনকী সবজির বাজারেও এখন অনলাইন পেমেন্ট পদ্ধতি চালু হয়ে গিয়েছে। নগদহীন অর্থনীতির এক অন্য রূপ সম্প্রতি দেখা গেল সমাজমাধ্যমে। গুয়াহাটির এক ভিখারিকে রাস্তায় দেখা গেল গলায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করতে। এক প্রতিবন্ধী ব্যক্তি ঠিক এভাবেই রাস্তায় রাস্তায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করছিলেন আর তাঁর ভিডিয়ো সমাজমাধ্যমে আসতেই তোলপাড় হয়ে যায় নেটপাড়া। অনেকেই তাঁকে নাম দেন 'ডিজিটাল বেগার'।

ভিডিয়োতে কী দেখা গিয়েছে

কেনাবেচা ও লেনদেনের ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার অনেকক্ষেত্রেই দেখা যায়। তবে এমন অভিনব কায়দায় কিউআর কোডের মাধ্যমে ভিক্ষা করা আগে কেউ দেখেনি। এমন ঘটনাই ঘটল অসমে। গুয়াহাটির রাস্তায় একজন প্রতিবন্ধী ভিক্ষুককে দেখা গেল এভাবেই গাড়িতে বসা দুজন মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতে। সেই প্রতিবন্ধী মানুষটি গাড়িতে বসা দুজনকে অনুরোধ করতেই মোবাইল বের করে তাঁদের একজন ১০ টাকা অনলাইন পেমেন্ট করেন ভিক্ষুককে এবং সেই ভিক্ষুক কানে ফোন দিয়ে শুনে নেন টাকা ঢুকেছে কিনা তার নোটিফিকেশন। জানা যায় এই প্রতিবন্ধী ভিক্ষুকের নাম দশরথ।

ভিডিয়ো পোস্ট করে কী লেখা হয় ক্যাপশনে

কংগ্রেসের একজন নেতা গৌরব সোমানি তাঁর এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চিন্তা উসকে দেওয়া মুহূর্ত। গুয়াহাটির এক অভূতপূর্ব দৃশ্য দেখে চোখ আটকে গিয়েছে। ফোন পে ব্যবহার করে একজন ভিক্ষুক সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রযুক্তি আসলে কোনও বাধা-সীমা মানে না। সামাজিক স্তরের বাধার অনেক উর্ধ্বে নিয়ে গিয়েছে এই প্রযুক্তি। আসুন মানবতা আর এই ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির দুনিয়া নিয়ে আরও খানিক চুলচেরা বিশ্লেষণ করি'।

এর আগেও ঘটেছে একই ঘটনা

তবে কিউআর কোড নিয়ে ভিক্ষা করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ৪০ বছর বয়সী এক বিহারবাসীকে বেঠিয়া রেলস্টেশনে বসে ঠিক এভাবেই কিউআর কোডের সাহায্যে ভিক্ষা করতে দেখা গিয়েছিল। তাঁর কিউআর কোডটি একটি ডিজিটাল ট্যাবলেটে গলায় ঝোলানো ছিল। সেবার রাজু পটেল নামের সেই ভিক্ষুক জানিয়েছিলেন যে তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের খুব বড় একজন অনুরাগী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার নীতিকে তিনি অনুসরণ করেন।

২৪ মার্চ এই ভিডিয়ো পোস্ট হয় সমাজমাধ্যমে আর তাঁর পর থেকেই বহু মানুষ এটি দেখে ছড়িয়ে দিয়েছেন নিজেদের মধ্যে। ৩৬ সেকেন্ডের এই ছোট্ট ভিডিয়োটি অনেক ভাবনা-চিন্তার রসদ উসকে দিয়েছে বলেই অনেকের মনে হয়।

আরও পড়ুন: Sundarban Tiger: এক লাফে খাল পেরলো রয়াল বেঙ্গল, সুন্দরবনের এই ভিডিওই এখন ভাইরাল

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget