এক্সপ্লোর

General Knowledge Story: শামুকের কি দাঁত আছে ? কটা ? জানলে চমকে উঠতে পারেন যে কেউ

Snails Teeth Fact: শামুকের কি দাঁত রয়েছে ? সংখ্যাটা শুনলে চমকে উঠতে পারেন যে কেউ।

কলকাতা: দেখতে একেবারে ছোট্ট একটি প্রাণী। কিন্তু এর মুখেই নাকি অজস্র দাঁত রয়েছে। ভাবতে গেলে আশ্চর্য না হয়ে পারা যায় না। অজস্র বলতে ঠিক কতগুলি ? ১০০ ? না। ১০০০ ? তাও না। ১০০০০ ? তারও কিছু বেশি ! আমাদের খুব পরিচিত একটি প্রাণী সেটি। শামুক সেই প্রাণী। তবে এটি খোলহীন শামুক। ইউরোপিয়ান গার্ডেন স্নেল। অবাক হলেও এটাই সত্যি। কারণ এই শামুকের মুখের মধ্যে রয়েছে অজস্র দাঁত। আর তা গুনতে বসলে সত্যি সত্যি রাত কাবাড় হয়ে যেতে পারে। 

২০ হাজার দাঁত ! 

এই খোলহীন শামুকের মুখে একটা দুটো নয়, ১০ হাজারেরও বেশি দাঁত রয়েছে। এদের মুখের মধ্যে তবে শামুকের অনেক ভাগ রয়েছে। কিছু শামুকের মুখে ১৪ হাজার দাঁত রয়েছে (Do snails have teeth ?)। কিছু শামুকের মুখে আবার প্রায় ২০ হাজার দাঁত থাকে। কিছু শামুকের ২৫ হাজারেরও বেশি দাঁত থাকে।

মুখের ভিতর কোথায় এত দাঁত?

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একটি তথ্য জানাচ্ছে, শামুকের মুখের ভিতর রাডুলা নামের একটি অংশ রয়েছে। সেটা মুখের চোয়ালের ভিতর থাকে। চোয়ালটি কোনও খাবার চিবোতে সাহায্য করে। যেমন ধরা যাক পাতা। ইউরোপিয়ান গার্ডেন স্নেল পাতা চিবুতে দারুণ ভালবাসে! চোয়াল দিয়ে পাতাটি চেপে ধরে শুরু হয়ে দাঁতের কাজ। চোয়ালের ভিতর রাডুলা অংশেই হাজার হাজার দাঁত থাকে। এই দাঁতগুলি আণুবীক্ষণিক। অর্থাৎ খুব সূক্ষ্ম সূক্ষ্ম। খালি চোখে দেখা যায় না। দেখতে গেলে মাইক্রোস্কোপ দরকার রীতিমতো। মানুষের মুখের টাকরা ও জিভের মতোই দেখতে এই রাডুলা অংশ।  আর সেখানেই থরে থরে সাজানো রয়েছে হাজার হাজার দাঁত ( snails have most teeth)। মাইক্রোস্কোপের যে ছবি দেখলে রীতিমতো আশ্চর্য হতেই হবে।

সবচেয়ে কঠিন দাঁত

মানুষের দাঁত ক্যালসিয়াম ও আরও কিছু খনিজ পদার্থ দিয়ে তৈরি‌। এই দাঁত চাইলে ভেঙে ফেলা যায়।‌ অর্থাৎ একটা দাঁত দুই টুকরো করে ফেলা যায়। তবে শামুকের দাঁত ভাঙা মোটেই সহজ নয়! পৃথিবীতে সবচেয়ে কঠিন ধাতুর তালিকায় রয়েছে টাইটানিয়াম। বিশেষজ্ঞদের একাংশের মতে, শামুকের দাঁত টাইটানিয়ামের থেকেও শক্ত (world's strongest teeth) । তবে এই দাঁত স্থলে ঘুরে বেড়ানো শামুকদের নেই। সমুদ্রের জলে থাকা একধরনের শামুকের এমন কঠিন দাঁত। 

আরও পড়ুন‌ - General Knowledge Story: বিশ্বের প্রথম এটিএম থেকে প্রথম টাকা তোলেন এই ব্যক্তি, কে ইনি ?

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget