এক্সপ্লোর

General Knowledge Story: বিশ্বের প্রথম এটিএম থেকে প্রথম টাকা তোলেন এই ব্যক্তি, কে ইনি ?

World’s First ATM Withdrawal: বিশ্বের প্রথম এটিএম ব্রিটেনে বসানো হয়েছিলেন। সেখান থেকে টাকা তুলেছিলেন এই ব্যক্তি।

কলকাতা: পকেটে যথেষ্ট নগদ টাকা নেই। অনলাইন পেমেন্ট নেবে না দোকানদার। অসুবিধা নেই। কার্ড আছে তো পকেটে। কাছের কোনও এটিএম-এ গেলেই হল। সেখানে মেশিনে কার্ড দিয়ে পিন দিলেই বেরিয়ে আসবে টাকা। তাই দিয়ে পেমেন্ট মিটিয়ে ফেলা যাবে অনায়াসে। কার্ড দিয়ে টাকা তোলার এই ব্যবস্থা অনেকের সুবিধা করে দিয়েছে। বিপদে আপদে কাজে এসেছে এটি। কিন্তু প্রথম এটিএম থেকে কে টাকা তোলেন ? কেই বা প্রথম এটিএম আবিষ্কারের কথা ভেবেছিলেন। তার সঙ্গে আবার যোগসূত্র রয়েছে ভারতের। গোটা বিষয়টা জানার পর অবাক হওয়া অস্বাভাবিক নয়।

এটিএম আবিষ্কার (World’s First ATM)

এটিএম আদতে একটি ভেন্ডিং মেশিন। যেখান থেকে টাকা ভেন্ডিং করা হয়। অর্থাৎ নির্দিষ্ট জিনিসের বিনিময়ে সেখান থেকে টাকা বেরিয়ে আসে। কিন্তু এর আগে চকোলেট বারসহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন বাজারে ছিল। ছিল না কেবল টাকার মেশিন। এর পিছনে রয়েছে জন শেফার্ড ব্যারন। তিনি ভারতীয় বংশোদ্ভূত। শিলংয়ে ১৯২৫ সালে ২৩ জুন তার জন্ম হয়। তিনি ১৯৬৫ সালের এক শনিবার ব্যাঙ্কে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল টাকা তোলা। কিন্তু তার পৌঁছাতে এক মিনিট দেরি হয়ে যায়। ব্যাঙ্কের শাটার বন্ধ করে দেওয়া হয়েছিল।

ব্যাঙ্ককে এটিএম বানানোর প্রস্তাব

এই ঘটনাই তাঁকে ভাবায়। বাড়ি এসে তাঁর মনে প্রশ্ন আসে - যদি চকোলেট বারসহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন হয়, তবে টাকার কেন নয় ? যেমন ভাবা তেমন কাজ। এর পরেই তিনি সোজা চলে যান বার্কলে ব্যাঙ্কের কাছে। তাঁর এই অভিনব ভাবনার কথা জানান। এর ঠিক দুই বছরের মাথায় এটিএম পরিষেবা শুরু হয়। ব্রিটেনে। সেটাই বিশ্বের প্রথম এটিএম পরিষেবা।

কে প্রথম টাকা তোলেন (First ATM Withdrawal) ?

বার্কলে ব্যাঙ্ক এটিএম বসানোর পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। সেখানেই ব্রিটিশ অভিনেতা রাগ ভার্নিকে টাকা তোলার সুযোগ দেওয়া হয়। প্রসঙ্গত, রাগ ভার্নি ব্রিটিশ টিভি কমেডি শো অন দ্য বাসেস-এর সঞ্চালক ছিলেন। 

কীভাবে টাকা তোলা হত ?

তখনকার দিনে কার্ড সিস্টেম ছিল না। রেডিয়োকার্বন লাগানো একটি চেক দেওয়া হত গ্রাহকদের। তাতে একটি পিনও দেওয়া থাকত। সেটি নিয়ে গিয়ে এটিএম মেশিনে দিলে ১০ পাউন্ড পাওয়া যেত। যা তখনকার দিনে অনেকটাই টাকা।

আরও পড়ুন - General Knowledge Story: বিশ্বের প্রথম টেক্সট মেসেজ এই ব্যক্তিরই ! কী লিখেছিলেন বলুন তো ?

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget