এক্সপ্লোর

Dolly Chaiwala: চা বানিয়ে খাইয়েছিলেন বিল গেটসকে, আজ বুর্জ খলিফায় বসে কফি খাচ্ছেন ডলি চায়েওয়ালা

Viral Video: বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বসে কফি পান করার ইচ্ছে ছিল তাঁর, অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ডলির।

নয়া দিল্লি: সম্প্রতি মাইক্রোসফট (Microsoft) প্রতিষ্ঠাতা বিল গেটসকে (Bill Gates) 'না চিনে' চা খাইয়ে রাতারাতি সোশাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় হয়ে ওঠেন নাগপুরের (Nagpur) চা বিক্রেতা (Tea Seller) ডলি চায়েওয়ালা (Dolly Chaiwala)। একসময় ঠেলায় চা বিক্রি করতেন ডলি, আজ তিনিই দুবাইয়ের (Dubai) বুর্জ খলিফায় (Burj Khalifa) বসে কফি পান করছেন। এই ভিডিওটিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে।       

বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে বসে কফি পান করার ইচ্ছে ছিল তাঁর, অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে ডলির। বুর্জ খলিফায় বসে তাঁর সময় কাটানোর ভিডিও পোস্ট করেছেন তিনি সোশাল মিডিয়ায়। যা ভাইরাল হয়েছে মুহূর্তেই। 

সেই ভিডিওতে দেখা যাচ্চে, একটি দামি গাড়ি থাকে বুর্জ খলিফার সামনে নামেন ডলি চায়েওয়ালা। এরপর তাঁকে সেখানে স্বাগত জানান দুবাইয়ের দুই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার 'বড়ে ভাই ছোটে ভাই'। এরপর ডলিকে নিয়ে তাঁরা দুবাইয়ের এই আইকনিক বিল্ডিংয়ের ১৪৮ তলায় যান। সেখান থেকে মরুশহরের অসামান্য দৃশ্যও উপভোগ করেন ডলি। 

ভিডিওটিতে ইতিমধ্যেই ১৩ মিলিয়ন ভিউজ হয়েছে। ডলি চায়েওয়ালা পোস্টে লেখেন, 'এক কাপ কফি খাওয়ার জন্য বুর্জ খলিফার উপরে গিয়েছি'। ডলির সঙ্গে কফি টাইম ভাগ করে নিয়েছেন দুবাইয়ের ওই দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by D🫖LLY (@dolly_ki_tapri_nagpur)

আরও পড়ুন, বাবা সাফাই কর্মী, আর্থিক সঙ্কট দূরে ঠেলে প্রথম চেষ্টাতেই UPSC-তে নজির মেয়ের

প্রসঙ্গত, ডলি চায়েওয়ালা হলেন নাগপুরের একজন চা বিক্রেতা। তিনি এক অদ্ভুত কায়দায় চা তৈরি করেন এবং বিক্রি করেন। নিজের চা বানানোর কায়দার প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এই ধরনটা আয়ত্ত করেছি। দক্ষিণী ছবির থেকে ভাবনাটা ধার করেছি। আমি খুব দক্ষিণী ছবি দেখি।' তার কথায়, 'আমি সবাইকে হাসিমুখে আমার বানানো চা খাওয়াতে চাই। আর তাঁদের থেকে সেই একই হাসিমুখ ফেরত চাই।' 

সম্প্রতি বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়েওয়ালার দোকান থেকে চা খেয়েছেন বিল গেটস। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই অভিজ্ঞতার বিষয়ে কথা বললেন ডলি। ডলি চায়েওয়ালা জানান তিনি জানতেনই না সেই ব্যক্তি বিল গেটস বা তিনি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। আর সেদিন না চিনেই তাঁকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bill Gates (@thisisbillgates)

তিনি আরও বলেন, 'আমাদের একদমই কথা হয়নি। উনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর তিনি আমার বানানো চা খেয়ে বলেন, 'বাহ দারুণ, ডলির চা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget