এক্সপ্লোর

Viral News: খাবারের টানে কত দূর? মানুষের বাড়ির দরজা ঠেলে 'পারাপার' হাতির, ভাইরাল ভিডিও

Elephant Snack Time: ওইটুকু দরজা দিয়ে অতবড় শরীরটা বেরোনো সম্ভব? চোখে না দেখলে বিশ্বাসই করতেন না অনেকে। কিন্তু এখন অবিশ্বাসের উপায় নেই। খালি চোখে দেখেননি ঠিকই, কিন্তু ভিডিও-তে যা ধরা পড়েছে সেই বা কম কী?

কলকাতা: ওইটুকু দরজা (door) দিয়ে অতবড় শরীরটা (gentle giant) বেরোনো সম্ভব? চোখে না দেখলে বিশ্বাসই করতেন না অনেকে। কিন্তু এখন অবিশ্বাসের উপায় নেই। খালি চোখে দেখেননি ঠিকই, কিন্তু ভিডিও-তে (video) যা ধরা পড়েছে সেই বা কম কী? একেবারে সাদামাটা একটা বাড়ির দরজা দিয়ে বেরিয়ে আসছে বিশাল হাতি (elephant)। মানুষের ব্যবহারের জন্য তৈরি দরজা দিয়ে যে হাতিও যেতে পারে, ভিডিওটি না দেখলে একবাক্যে 'ডাহা মিথ্যে' উড়িয়ে দিতেন যে কেউ। 

অবাক ঘটনা...
ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন সুশান্ত নন্দা নামে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার। তবে কোথাকার ভিডিও, কবে তোলা সে সব কিছু লেখেননি। শুধু কয়েক লাইনের ক্যাপশন। তাতে লেখা, 'পছন্দের জিনিস পেতে এসব কোনও বাধা-ই নয়। মুখরোচক খাবার সাঁটিয়ে বেরোনোর পথে সামান্য মেহনত করছেন উনি (পড়ুন হাতি)। কুকুর-সহ যে কোনও স্তন্যপায়ী প্রাণীদের থেকে ওদের ঘ্রাণশক্তি অনেক জোরাল। কয়েক মাইল দূর থেকে ওরা খাবারের গন্ধ পায়।' ভিডিওয় দেখা যাচ্ছে, একতলা একটি বাড়ির দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করছে হাতিটি। তার দেহের তুলনায় স্বাভাবিক ভেবেই আড়ে-বহরে ছোট দরজার ফ্রেম। কিন্তু তার পরও চেষ্টার ত্রুটি নেই। সম্ভবত ওই বাড়ির ভিতরে মুখরোচক কোনও খাবারের সন্ধানে ঢুকেছিল সে। কী ভাবে ঢুকেছিল সেটাও একই রকম আলোচনার বিষয়। তবে দরজা দিয়ে বেরোনোর মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর থেকে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল গজরাজ...
ওই আইএফএস অফিসারের ট্য়ুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইহই করে বেড়েছে ভিউজ। এক ট্যুইটারেট্টি যেমন লেখেন,  'অকারণে যাতে দরজাটির কোনও ক্ষতি না হয়, বাড়িটি ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও সে খেয়াল রেখেছে। অত্যন্ত বুদ্ধিমান ও শান্ত।' আর এক নেটিজেনের কমেন্ট, 'হয়তো আখের গন্ধ পেয়েছিল। মিষ্টি ও অত্যন্ত বুদ্ধিমান এই প্রাণীগুলোর অন্যতম প্রিয় খাবার আখ।' আর এক জনের আবার কৌতূহল, 'কী খাবার খেতে ও এত কষ্ট করল, জানতে ইচ্ছা করছে।' প্রসঙ্গত, হাতি নিয়ে ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গত গণেশ চতুর্থীতেই যেমন একটি ভিডিও সাড়া ফেলেছিল ট্যুইটারে। তাতে দেখা যায়, কোলে সন্তান নিয়ে এক তরুণী মা সামনে দাঁড়ানো বিশাল হাতিটির সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছেন। ঈশ্বরের সামনে যেমন নতজানু হন ভক্তরা, তেমনই খানিকটা। অবাক কাণ্ড! হাতিটিও শুঁড় দিলে তরুণীর মাথায় ঠেকিয়ে দেয়। যেন আশীর্বাদ দিচ্ছে। গণেশ চতুর্থীর দিন ওই ঘটনা ঘটনায় অনেকেই বিষয়টি নিয়ে  উৎসাহী হয়ে পড়েছিলেন। বাকিরা আবার বিষয়টিকে নিছক মজার ঘটনা হিসেবে দেখেন। 

আরও পড়ুন:দলীয় বিধায়ককে 'বাধা', অবরোধস্থলে এসে পড়া তৃণমূলী প্রধানকে মারধর বিজেপি কর্মী-সমর্থকদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget