এক্সপ্লোর

Viral News: ফোন রাখার সময় মুখ ফস্কে বেরিয়ে গিয়েছিল I Love You, ক্লায়েন্টের ইমেল পেয়ে হতবাক এই কর্মী

Viral Reddit Post: Reddit-এ সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ওই ব্যক্তি।

নয়াদিল্লি: ভুল করে একজনকে লেখা মেসেজ অন্যকে পাঠানোর মতো ভুল অনেকেই করেছি আমরা। কিন্তু কাজের জায়গায় ফোনে কথা বলার সময় সাধারণত সতর্ক থাকি আমরা। কিন্তু গ্রাহকের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ফস্কে তাঁকে ‘I Love You’ বলে ফেললেন এক ব্যক্তি। আর তার পর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না ওই ব্যক্তি। (Viral News)

Reddit-এ সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ওই ব্যক্তি। জানিয়েছেন, ফোনে এক গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন তিনি। কথা শেষে ফোন যখন কাটতে যাবেন, সেই সময় মুখ ফস্কে ‘I Love You’ বেরিয়ে যায়। লজ্জায় তখন মাথা কাটা যাওয়ার জোগাড়। সেই অবস্থাতেই ফোন কাটতে গিয়ে ওপারে হাসি শুনতে পান। এতে লজ্জায় প্রায় মাটিতে মিশে যাচ্ছিলেন তিনি। (Viral Reddit Post)

কিন্তু তার পর যা ঘটে, কল্পনাও করতে পারেননি ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, যে গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলছিলেন, তাঁর কাছ থেকে একটি ইমেল পান। ইমেলের সাবজেক্টই ছিল ‘Love You’. এর পর ইমেল খুলে পড়তে গিয়ে আরও অবাক হন। ইমেলে ওই গ্রাহক ঠিক কী লিখেছিলেন, তা সকলের সামনে তুলে ধরেছেন ওই ব্যক্তি, যা ভাইরাল হয়ে গিয়েছে। 

চিঠিতে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট গ্রাহক লেখেন, ‘আপনি ভুল করে I Love You বললেন যখন, আমি ব্যঙ্গ করে হাসিনি। আমার খুব মজা হয়েছিল আসলে। কারণ আমি নিজেও ওই ভুল করেছি আগে। এমনটা হতেই পারে। আমি খুশি যে আপনার জীবনে যথেষ্ট ভালবাসা রয়েছে, যে কারণে স্বাভাবিক ভাবেই ওই প্রতিক্রিয়া এসে যায় মুখে। আমার মনে হয়, আপনার গর্ব বোধ করা উচিত। সপ্তাহান্ত ভাল কাটুক’।

Reddit-এ ওই পোস্ট সামনে আসতেই, অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি এবং সংশ্লিষ্ট গ্রাহককে প্রশংসায় ভরিয়ে দেন সকলে। ভালবাসার কথা বলার লোক যেভাবে দিনে দিনে কমছে, তাতে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন কেউ কেউ। ওই গ্রাহক অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন, সামান্য সহানুভূতি থেকে অনেক কিছু পাওয়া যায় বলেও মন্তব্য করেন অনেকে। যে কারণে অপ্রস্তুত হওয়ার কথা ছিল, তা দু’জনের মধ্যে যে বোঝপড়া তৈরি করল, তারও প্রশংসা করেছেন কেউ কেউ।

Input By : https://bengali.abplive.com/entertainment/rohit-basfor-family-man-3-actor-dead-body-found-in-assam-garbhanga-forest-1132917
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget