এক্সপ্লোর

Fake IPS: ভুয়ো IPS সেজে ধরা পড়েন, এবার ছবিতে অভিনয় বিহারের তরুণের; সামনে এল টিজারও

Viral News: এবার ভুয়ো আইপিএস সেজে ধরা পড়ার পর ছবিতে অভিনয় করছেন মিথিলেশ। ইউটিউবে তাঁর অভিনয়ের ছবির ক্লিপিংস, টিজার ভাইরাল (Viral News) হয়ে পড়েছে।

Trending Video: বেশ কিছুদিন আগে বিহারের জামুইতে সেকেন্দ্রা থানায় ধরা পড়ে ভুয়ো আইপিএস অফিসার। যে তরুণকে এই কুকীর্তির জন্য আটক করা হয়েছিল, জানা গিয়েছে তাঁর নাম মিথিলেশ মাঞ্ঝি, বয়স ১৮ বছর। কীভাবে সে আইপিএসের (Fake IPS) উর্দি পেল, কীভাবে এই জালিয়াতি করল সে তা সমস্তই থানায় জানিয়েছে মিথিলেশ। ২ লক্ষ টাকা দিয়ে মনোজ সিং নামের এক ব্যক্তির থেকে সে আইপিএসের পোশাক পেয়েছিল। আর এবার ভুয়ো আইপিএস সেজে ধরা পড়ার পর ছবিতে অভিনয় করছেন মিথিলেশ। ইউটিউবে তাঁর অভিনয়ের ছবির ক্লিপিংস, টিজার ভাইরাল (Viral News) হয়ে পড়েছে। তাঁর কুকীর্তি নিয়েই হয়েছে ছবি আর তাতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করেছেন তিনি।

অভিনয় করছেন ভুয়ো আইপিএস

একের পর এক কীর্তি। সম্প্রতি ভুয়ো আইপিএস সেজে ধরা পড়া মিথিলেশ মাঞ্ঝির কাজের তালিকা যেন শেষ হতেই চাইছে না। একটা কুকীর্তির পরে এবার সেই কীর্তি নিয়ে ছবিতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করলেন মিথিলেশ। সমাজমাধ্যমে ভাইরাল তাঁর সেই ছবির টিজার। ছবির নাম – ফর্জি আইপিএস। আর সেই ছবিতে নিজের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মিথিলেশকেই। ইউটিউবে বিশাল মিউজিক নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে মিথিলেশের এই ছবির নয়া টিজার মুক্তি পেয়েছে। টিজারে কিছু কিছু গানের অংশে মেয়েদেরও দেখা যায়, যাদের মিথিলেশ প্রলুব্ধ করার চেষ্টা করছেন। ৩ লক্ষ ছুঁয়ে ফেলেছে এই টিজারের ভিউ।

এই ২ লক্ষ টাকা দিয়ে আইপিএস সাজার ঘটনাও কতটা সত্যি তা নিয়ে তদন্ত চলছে। আইপিএস উর্দি পাওয়ার জন্য মিথিলেশ তাঁর কাকার কাছে ২ লক্ষ ধার টাকা চেয়েছিলেন, কিন্তু মিথিলেশ এক জায়গায় বলেছেন যে তাঁর কাকা সেই ধার দিতে রাজি হননি। ফলে ২ লাখ টাকা জালিয়াতি হওয়ার ঘটনাও পুরোপুরি সত্য কিনা বলা যায় না।

টিজার দেখে প্রতিক্রিয়া

১ মিনিটের কাছাকাছি এই টিজার দেখে নেটিজেনদের একেক জনের একেক রকম বক্তব্য। নেটিজেনদের একজন লেখেন,'২ লাখ দিয়ে আইপিএস তো হতে পারলেন না, অভিনয় করে হিরো হয়ে গেলেন ঠিকই।' আবার একজন লেখেন, 'সত্যি আপনার বুদ্ধি আছে মাথায়'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Viral News: অপারেশনের সময় 'ভুল করে' লিভারই কেটে দিলেন চিকিৎসক! রক্তক্ষরণ হয়ে মর্মান্তিক মৃত্যু রোগীর

সেরা শিরোনাম

Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget