এক্সপ্লোর

Viral News: টি-শার্টের দাম ১৫০ টাকা বলার 'অপরাধে' মার প্রেমিককে, দিল্লি মেট্রোর ভিডিও ভাইরাল

Delhi Metro Fight:মেট্রো নাকি কুরুক্ষেত্র? মারপিট দেখে বোঝা কঠিন। পাশে বসা যাত্রীদের অনেকেই তখন থ। ছেলেমেয়েদুটো করে কী? এভাবে প্রকাশ্যে মারপিটের কারণ কী?

নয়াদিল্লি: মেট্রো (metro) নাকি কুরুক্ষেত্র? মারপিট (fight) দেখে বোঝা কঠিন। পাশে বসা যাত্রীদের (co-passenger) অনেকেই তখন থ। ছেলেমেয়েদুটো করে কী? এভাবে প্রকাশ্যে মারপিটের কারণ কী?

মেট্রোয় হঠাৎ মারপিট...

কারণটা পরিষ্কার হল অল্প পরেই। প্রায় হাজারখানেক টাকা দিয়ে নামীদামি ব্র্যান্ডের (brand) একটি ট়ি-শার্ট (t-shirt) কিনেছিলেন তরুণী। 'ব্র্যান্ড-ফ্যাসিনেশন' বলে কথা। কিন্তু প্রেমিক (lover) কিনা তার কদরই বুঝলেন না। মুখের উপর সটান বলে দিলেন, 'টি-শার্টটা দেখে দেড়শো টাকার বেশি দাম বলে মনে হচ্ছে না।' ব্যস! আর যায় কোথা। ওই টি-শার্টের প্যাকেট হাতেই যুবককে দমাদ্দম মারতে শুরু করে দিলেন তরুণী। মেট্রোর ভিতরই। সঙ্গে রাগত স্বরে বাক্যালাপ। ছেড়ে দেওয়ার বান্দা নন যুবকও। পাল্টা তরুণীর পিটেও কয়েক ঘা বসিয়ে দেন তিনি। দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের অন্দরে ঠিক কোথায় ঘটনাটা ঘটেছে, তা স্পষ্ট নয়। কিন্তু রাজধানী (delhi) শহরের মেট্রোতে এমন অভিজ্ঞতায় চক্ষু চড়কগাছ সকলের। পুরো ঘটনার ভিডিও করে সোশ্য়াল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে ভাইরাল সেটি। স্রেফ গত তিন দিনেই ভিডিওটির একটি পোস্ট অন্তত লাখতিনেক বার দেখা হয়েছে। 

কী বলছেন নেটিজেনরা?

কেউ বলছেন 'প্রেমের ঝগড়া।' কারও আবার রসিক মন্তব্য, আসলে 'ওয়াইল্ড লাভ।' সমালোচনাও এসেছে বিস্তর। সোশ্যাল মিডিয়ার আঙিনায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে গোটাটাই যে ভেবেচিন্তে করা হয়েছে, এমনও বলছেন কেউ কেউ। সত্যমিথ্যা শুধু ওই যুগলই বলতে পারেন। তবে দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন সূত্রে একটাই কথা বলা হচ্ছে। সরকারি যানবাহনে চড়ার সময় যাত্রীদের আরও কিছুটা সচেতন থাকা উচিত। তাঁরা যেন এমন কোনও আচরণ না করেন যাতে সহযাত্রীদের সমস্যা হয়, সতর্ক করছেন মেট্রো কর্তৃপক্ষ।

তবে মেট্রোযাত্রীদের একাংশ যে ওই লড়াইয়ে দুরন্ত মজা পেয়েছেন সেটাও ভিডিওয় স্পষ্ট। সব মিলিয়ে ভাইরাল যুগল-যুদ্ধ।

আরও পড়ুন:পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, শিলিগুড়িতে গ্রেফতার ৩

 

 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget