এক্সপ্লোর

Auto rickshaw Garden: গরম থেকে বাঁচতে অটোর ছাদে বাগান, দিল্লিতে কীর্তিমান অটোওয়ালা

Offbeat News: গ্রীষ্মের প্রখর রোদ থেকে বাঁচতে অটোর ছাদে গড়ে তুলেছেন বাগান। রাজধানীর রাস্তায় গরম থেকে বাঁচার উপায় বের করছেন এই দিল্লির অটোওয়ালা।

Offbeat News: গ্রীষ্মের প্রখর রোদ থেকে বাঁচতে অটোর ছাদে গড়ে তুলেছেন বাগান। রাজধানীর রাস্তায় গরম থেকে বাঁচার উপায় বের করছেন এই দিল্লির অটোওয়ালা। প্রবল দাবদাহের মধ্যেই হলুদ-সবুজ অটোরিকশা নজর কাড়ছে দিল্লিবাসীর।  

Auto Garden: কুমারের কীর্তি
পাশ দিয়ে বিলাসবহুল গাড়ি গেলেও সেদিকে নজর পড়বে না আপনার। মাঝরাস্তায় নজর কাড়বে সাদামাদা এক অটো। নিজের উদ্ভাবনী শক্তির জেরে সাধারণ অটোকে অসাধারণ করে তুলেছেন তিনি। দিল্লির এই কীর্তিমান অটোওয়ালর নাম মহেন্দ্র কুমার। রাজধানীর প্রবল গরম থেকে বাঁচতে অটোর ছাদেই গড়ে তুলেছেন গার্ডেন।

Offbeat News: ৪৫ ডিগ্রিতেও ঠান্ডা অটো
বাইরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেলেও অটোর ভিতরে তা বুঝতে পারবেন না যাত্রী। প্যাসেঞ্জারের কথা মাথায় রেখে অটোর ওপরে ঘন সবুজ ঘাসের চাদর বিছিয়ে দিয়েছেন মহেন্দ্র। যেখানে রাখা রয়েছে ২০টিরও বেশি ভিন্ন ধরনের গাছ। একবার এই অটো দেখেই থেমে যান যাত্রীরা। পথ চলতি অনেকেই সেলফি তোলেন এই 'চলমান বাগান'-এর সঙ্গে।  

Auto Garden: কী বলছেন কীর্তিমান ?
মহেন্দ্র জানিয়েছেন, প্রায় দু'বছর আগে গ্রীষ্মের সময় এই ধারণাটি মাথায় আসে তাঁর। সেই সময় ভেবেছিলেন, অটোর ছাদে কিছু চারা লাগাতে পারলে অটো ঠান্ডা থাকবে।সেই থেকে যেমন ভাবনা তেমন কাজ। তবে অটোর ছাদে বাগান গড়েই থেমে থাকেননি মহেন্দ্র। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অটোরিকশার ভিতরেই দুটি মিনি কুলার ও ফ্যান বসিয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী অটোচালক বলেন, "এটি এখন প্রাকৃতিক এসি (এয়ার কন্ডিশনার) এর মতো। যাত্রীরা রাইডে খুবই খুশি হন। সেই কারণে ভাড়া বাদে আরও ১০-২০ টাকা দিতে আপত্তি করেন না।"

Offbeat News: কেমন করে তৈরি হল বাগান ?
তবে অটোর ছাদে কেবল বাগান তৈরি করেই থেমে থাকেননি কুমার। অটোরিকশায় রোপণ করেছেন লেটুস, টমেটো ও বাজরার গাছ। সেই ক্ষেত্রে প্রথমে মাদুর বিছিয়ে অটোরে ছাদে মোটা বস্তা রাখেন মহেন্দ্র।পরে যার ওপর মাটি ঢেলে দেন তিনি। এরপর একে একে রাস্তার ধার থেকে ঘাস ও বন্ধু-পরিচিতদের থেকে বীজ নিয়ে আসেন মহেন্দ্র। কিছুদিনের মধ্যেই বীজ সবুজ অঙ্কুরে পরিণত হয়। কুমার জানিয়েছেন, বাগান বাঁচিয়ে রাখতে দিনে দু'বার জল দেন গাছে। তাতেই সবুজ হয়ে উঠেছে অটোর ছাদ। পথচলতি মানুষ মহেন্দ্রর অটো দেখে বলেন-'এসি অটো'। দিল্লিবাসীর এই মন্তব্যে খুশি হল মহেন্দ্র। যদিও নিজের অটোকে 'চলতা গার্ডেন' হিসাবেই দেখেন কীর্তিমান কুমার। 

আরও পড়ুন : Electricity Bill: গরমে এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, রইল পাঁচ পরামর্শ

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget